• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় কবি তিথি আফরোজের সাথে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  

প্রজন্মের আলো / ৩১২ শেয়ার
Update বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
নওগাঁয় কবি তিথি আফরোজের সাথে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত --- প্রজন্মের আলো

আবু রেজা:
নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে কবির সাথে আড্ডা পর্ব ৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭ টায় শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টে এ আড্ডার আয়োজন করে স্থানীয় শিল্প- সাহিত্য বিষয়ক সংগঠন  নওগাঁ সাহিত্য পরিষদ। আড্ডায় মূল আলোচনায় ছিলেন শূন্য দশকের কবি তিথি আফরোজ।
নওগাঁ সাহিত্য পরিষদ এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, কবি ও গল্পকার হাবিব রতন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন।
আড্ডায় কবি তিথি আফরোজের সাহিত্যকর্ম ও ব্যাক্তিজীবন তুলে ধরে আলোচনাসহ কবির রচিত কবিতা পাঠ করেন কবি  প্রভাষক আবু রেজা, কবি  অনিন্দ্য তুহিন, রফিক বকুল, মারিয়া নূর, রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, স্বপ্না মুনি, মোহাম্মদ নাসির, শহিদুল ফেরদৌস প্রমূখ।
পরে নওগাঁ সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories