• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় কমেছে চালের দাম

Tonmoy / ১৫৬ শেয়ার
Update শনিবার, ১১ মার্চ, ২০২৩

অনলাইন ডেস্ক:

শষ্যভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় কমেছে চালের দাম। বাজারে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে বলে মন্তব্য ব্যবসায়ীদের। ১৫ দিনের ব্যবধানে মোটা চাল (স্বর্ণা-৫) ও সরু চালের দাম কেজিতে ৩ টাকা কমেছে। তবে কাটারিভোগ ও নাজিরশাইল (পাইজাম) চালের বাজার স্থিতিশীল রয়েছে। তবে সর্বোচ্চ বেশি দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চিনিগুঁড়া (আতব) জাতের চাল ১৪০ টাকা কেজি।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল বাজার সূত্রে জানা যায়, মোটা জাতের চাল (স্বর্ণা-৫) প্রতি কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪৫-৪৬ টাকা, ব্রিআর-২৮ ও ২৯ জাতের চাল ৫৬-৫৭ টাকা ও জিরাশাইল ৬৪-৬৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে নাজিরশাইল (পাইজাম) ৭০-৭২ টাকা ও কাটারিভোগ ৬৮-৭০ টাকা কেজিতে বিক্রি হলেও বাজার স্থিতিশীল রয়েছে। এছাড়া সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চিনিগুঁড়া (আতব) জাতের চাল প্রতিকেজি ১৩০-১৪০ টাকা। গত কয়েক দফা বেড়ে আতবের সর্বোচ্চ দাম এটা।

আনন্দ নগর মহল্লার শ্রমজীবী নারী রেবেকা বলেন, বেশ কিছুদিন থেকে চালের দাম কিছুটা কমেছে। চালের দাম কমলে কী হবে, ভাত কি খালি খালি খাবো? ভাতের সঙ্গে আরও কিছু লাগে। সবজি, মাছ, ডাল, তেল ও ডিম সবকিছুর দাম বেশি। একটা কমলে আরেকটার দাম বেশি হয়। মাঝখানে শুধু আমরা গরিবরা চাপাচাপির মধ্যে পড়ি।

খুচরা চাল ব্যবসায়ী আক্কাস আলী বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল মজুত করায় কিছুদিন আগেও বাজার ঊর্ধ্বমূখী ছিল। যে পরিমাণ চালের প্রয়োজন ছিল ব্যবসায়ীরা তা দিতেন না। কিন্তু এখন বেশি করে চাল দিতে চাচ্ছেন ব্যবসায়ীরা। গম কাটা-মাড়াই শুরু হয়েছে এবং বোরো আবাদে পরিচর্যা চলায় তারা মজুতকৃত চাল বাজারে ছাড়ছেন। এ কারণে গত ১৫ দিনে চালের বাজার কেজিতে ২-৩ টাকা কমেছে।

আরেক খুচরা ব্যবসায়ী বাবু প্রামাণিক বলেন, বেশ কিছুদিন থেকে চালের বাজার মন্দা যাচ্ছে। বাজার প্রায় ক্রেতাশূন্য। বেচাকেনার পরিমাণ খুবই কম। একান্ত প্রয়োজন ছাড়া ক্রেতারা চাল কিনছেন না। আমনের ধান অনেকের ঘরে থাকায় ক্রেতারা এখনও বাজারমুখী হয়নি। এ কারণে চালের বাজার নিম্নমুখী। আবার সামনে রমজান মাস তখন আরও বেচাকেনা কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories