• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় ডব্লিউএম-২১ লি: এর প্রশিক্ষণ-সংবর্ধনা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ২৪৮ শেয়ার
Update শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

সাদেকুর রহমান বাঁধন:

নওগাঁয় ওয়ার্ল্ড মিশন-২১ লি: এর প্রশিক্ষণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডব্লিউএম-২১ লি: এর নওগাঁ অফিসের আয়োজনে শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. ওয়ালিউল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড মিশন-২১ লি: এর ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন ওয়ার্ল্ড মিশন-২১ লি: এর রাজশাহী জোনাল এ্যাডমিন জাকারিয়া চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বনফুল ব্রিকসের এমডি আলহাজ্ব এটিএম আলমগীর, রোটারিয়ান ও সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক, রোটারিয়ান চন্দন কুমার দেব, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ডব্লিউএম-২১ লি: এর এ্যাসিসষ্ট্যান্ট মার্কেটিং অফিসার একেএম আলমগীর হোসেন, মার্কেটিং এক্সিকিউটিভ রবিউল ইসলাম রুবেল প্রমুখ।

প্রশিক্ষন ও সংক্ষিপ্ত আলোচনা শেষে কোম্পানির বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত ব্যক্তিদের ফুল দিয়ে রবণ, ক্রেস্ট প্রদান ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন প্রায় একযুগ আগে ওয়ার্ল্ড মিশন-২১ লি: তার পথচলা শুরু করে। বর্তমানে দেশের ৩৭টি জেলায় কোম্পানি তার ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দেশের শত শত বেকার যুবকের। যে কোন মানুষ ইচ্ছে করলেই তার সকল কর্মকান্ডের মধ্যে দিয়েও ওয়ার্ল্ড মিশন-২১ লি: এর সঙ্গে যুক্ত হয়ে আয় করার পাশাপাশি আরো বেকার মানুষদের সংযুক্ত করতে পারেন।

তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে এই ধরনের এমএলএম কোম্পানির কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories