• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রজন্মের আলো / ১৫১ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক:

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ পত্রিকার রাণীনগর প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক আহাদ উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

চিকিৎসাধীন আহত সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান, এলাকায় পার্টনারে তার ডিশ-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কারা ডিস-ইন্টারনেটের তার কেটে দেয়। এ ঘটনার প্রতিবাদ করেন তিনি। এঘটনার জের ধরে বুধবার সকাল অনুমান ৭টা নাগাদ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে হরিশপুর মোড়ে পৌছলে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন হোসেনের (২৬) নেতৃত্বে ৪-৬ জন সন্ত্রাসী এই হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে আহাদকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শাহরুখ হোসেন আহাদ।

হামলাকারী তুহিন হোসেনের বক্তব্যের জন্য তার মুঠোফোনে যোগাযোগ করতে না পারায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় যারাই জড়িত থাক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক আহাদের উপর হামলার খবর ছড়িয়ে পরলে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় রাণীনগর উপজেলার সাংবাদিক সংগঠন ও নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories