• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি: মির্জা ফখরুল তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রিজেন্টের সেই সাহেদ আবার গ্রেপ্তার ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’ যত বাঁধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে- শিক্ষামন্ত্রী শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় ২৪টি সাংস্কৃতিক সংগঠন ও ১৪২ জন কর্মীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

প্রজন্মের আলো / ৩৮ শেয়ার
Update বুধবার, ১ জুলাই, ২০২৬

শাহরিয়ার শাওন :
নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা বলেন, “সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। প্রান্তিক পর্যায়ের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এবং এর সাথে জড়িত কর্মীদের মূল্যায়নে সরকারের এই অনুদান অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। এই সহায়তা স্থানীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতি বিকাশে কর্মীদের আরো বেশি উৎসাহিত করবে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে জেলার মোট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে মোট ১২৪৭০০০টাকা এবং ১৪২ জন সাংস্কৃতিক কর্মীর মাঝে মোট ৩৬ লাখ ২৫ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
অনুদানের চেক প্রাপ্ত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে একুশে পরিষদ,নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমী, বাংলাদেশ যাত্রা শিল্পী সহ বিভিন্ন সংগঠন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories