• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যত বাঁধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে- শিক্ষামন্ত্রী শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন

যত বাঁধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে- শিক্ষামন্ত্রী

প্রজন্মের আলো / ৪১ শেয়ার
Update শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তানভীর রহমান:
উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শনিবার (১৮ জুলাই ২০২৬) নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন এমপি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভার কোনো ঘাটতি নেই; প্রয়োজন তাদের জন্য বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করেও কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা কিংবা কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পারছে না। এর কারণ চিহ্নিত করে যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। আধুনিক অবকাঠামো, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশ একদিন বিশ্বের অন্যতম শিক্ষা কেন্দ্রে পরিণত হবে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ক্যালেন্ডারকে শৃঙ্খলার মধ্যে আনতে এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই গ্রহণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
নিজের বক্তব্যের একটি শব্দচয়ন নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো বক্তব্যের আংশিক বা খণ্ডিত ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। সমালোচনা থাকবে, কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেমে থাকবে না। তিনি আরও বলেন, দেশে অর্জিত পিএইচডি ডিগ্রিগুলোর মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় মূল্যায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬-এর ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কমিটির প্রধান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে ধন্যবাদ জানাই। বগুড়া বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করে চাঁদপুর, নওগাঁসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনও পর্যায়ক্রমে যুগোপযোগী করা হবে।
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে নওগাঁ জেলার সংসদ সদস্যবৃন্দ, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী।
উল্লেখ্য, প্রথম বছরে ৮০ জন শিক্ষার্থী দিয়ে কার্যক্রম শুরু করলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। ৮০ টি আমরুপালী বৃক্ষ দিয়ে ৮০ শিক্ষার্থীকে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories