• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর ঐতিহাসিক স্থান দেখে মুগ্ধ জাপানের রাষ্ট্রদূত

প্রজন্মের আলো / ২৪০ শেয়ার
Update শনিবার, ৭ মে, ২০২২
ছবি সংগৃহীত

সাদেকুর রহমান বাঁধন:

নওগাঁ জেলা কৃষিভান্ডার ও ইতিহাসসমৃদ্ধ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেছেন, ‘এ জেলার কৃষিকাজ, ঐতিহাসিক স্থান ও স্থাপনা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।’

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, পুলিশ শপিংমল ও রেস্টুরেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাপানি রাষ্ট্রদূত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু ও ট্যুরিস্ট পুলিশ নওগাঁ জোনের ইনচার্জ সাজেদুর রহমান। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর বাঙ্গাবাড়িয়ায় অবস্থিত পুলিশ শপিংমল ও রেস্টুরেন্ট পরিদর্শন করেন।

নওগাঁর ঐতিহাসিক স্থান দেখে মুগ্ধ জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘সীমান্তবর্তী একটি জেলা নওগাঁ। এ জেলায় ধান, আমসহ বিভিন্ন জাতের সবজি উৎপাদন হয়, যা জেলার কৃষি খাতকে সমৃদ্ধ করেছে। ‘শুধু কৃষি নয়, নওগাঁ জেলায় অনেক প্রাচীন ঐতিহাসিক স্থান ও স্থাপনা রয়েছে, যা জেলার প্রাচীন ইতিহাসকে জানান দিচ্ছে। এসব প্রাচীন স্থাপনাগুলো হতে পারে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।’

নওগাঁর ঐতিহাসিক স্থান দেখে মুগ্ধ জাপানের রাষ্ট্রদূত পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনের বিষয়ে ইতো নাওকি বলেন, ‘সত্যিই কী বিশাল স্থাপনা, কারুকাজ পাহাড়পুর বৌদ্ধবিহারে। অনেক প্রাচীন একটি স্থান। বৌদ্ধদের ধর্মচর্চা কেন্দ্র ছিল এই বিহারটি। আমি ও আমার টিম পুরো বিহারটি ঘুরে ঘুরে দেখলাম।

‘এমন একটি প্রাচীন স্থাপনা দেখতে পেরে খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। পর্যটকদের জন্য অনেক চমৎকার করে সাজানো হয়েছে। ইউনেস্কো স্বীকৃত এই বিহারটি পরিদর্শন করতে পেরে আমি ধন্য।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories