• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় সবার সহযোগিতায় বাঁচতে পারে গিয়াস উদ্দিন

প্রজন্মের আলো / ২৯০ শেয়ার
Update শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

এসএম মোস্তাক আহম্মেদ:

নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া মহল্লার গিয়াস উদ্দিন (৪৩) ব্রেন টিউমারে আক্রান্ত। পেশায় অটো রিক্সা চালক তিনি। এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য । তার অসুস্থতার ফলে দিশেহারা হয়ে মানবেতর জীবন-যাপন করছেন পরিবার। অর্থের কারণে করানো যাচ্ছেনা অপারেশনও। তাই স্বামীকে বাঁচাতে সকলের কাছে সহযোগীতা কামনা করেছেন তার স্ত্রী লতা বেগম। মৃত ইয়াকুব আলীর বড় ছেলে গিয়াস উদ্দিন। তার মা, স্ত্রী আর দুই মেয়ে নিয়ে বসবাস।

গত ৫ বছর আগে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন জমানো টাকা দিয়ে। বসত-ভিটা ও ক্ষেতের জমি বলতে কিছুই নেই গিয়াসের। থাকেন অন্যের বাড়িতে ভাড়ায়। গিয়াস এর স্ত্রী লতা বেগম ছাত্রদের মেসে রান্নার কাজ করে কোন রকমে সংসারের হাল ধরেছেন। প্রতিদিন ওষুধ কিনতে খরচ হয় ১০০-১৫০টাকার মত।

গিয়াস উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারী শুরুর দিকে একদিন সকাল বেলা হঠ্যাৎ কওে ছটফট করতে করতে শোবার বিছানা থেকে মেঝেতে পড়ে যান গিয়াস। তার পর পরিবারের সদস্যরা মিলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।

কর্তব্যরত চিকিৎসক গিয়াসকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নিউরোলজী বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেয়। পরে স্থানীয় প্রাইম ল্যাব হাসপাতালে ডাঃ মুকুল কুমার সরকারকে দেখালে তিনি রাজশাহী পপুলার হাসপাতালে এমআরআই টেষ্ট করাতে বলেন।

এমআরআই টেষ্ট করানোর পর রিপোর্টে গিয়াস এর ব্রেন টিউমার ধরা পড়ে। রিপোর্টটি দেখার পর ডাঃ মুকুল গিয়াসকে কিছু ওষুধ লিখে দেয়। কিন্তু তাতেও কোন উন্নতি না হওয়ার কারনে অসুস্থতা বেড়ে যায় গিয়াসের। যার কারনে গত বছরের শেষের দিকে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজী বিশেষজ্ঞ প্রফেসর ফজলুল হকের কাছে গেলে তিনি পূনারায় আবারও আরএমআইসহ বেশ কয়েক টেষ্ট করাতে বলেন।

টেষ্ট করোনার পর রিপোর্টগুলো দেখে তিনি জানান, ব্রেন টিউমার গুরুত্বর আকার ধারন করেছে। ওষুধে সাময়িকভাবে কিছুটা ভালো থাকলেও পুরোপুরি সুস্থ্য হতে অপারেশন করাতে হবে। আর অপারেশন বাবদ খরচ হবে প্রায় ৭লক্ষ টাকা। টাকার অভাবে অপারেশ না করাতে পেরে বর্তমানে গিয়াসের শারীরিক অবস্থা আরো অবনতির দিকে।

গিয়াস উদ্দিনের স্ত্রী লতা বেগম বলেন, আমার স্বামীর কোন বাড়ি, জায়গা-জমি নাই। গত বছর থেকে চিকিৎসা ও ওষুধ কেনার খরচ চালাতে এ পর্যন্ত জমানোসহ অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার স্বামী অসুস্থ হওয়ার পর থেকে আমি ছাত্রদের মেসে রান্নার করে দিয়ে মাসে ৩ হাজারের মত টাকা পাই। আর বাসা ভাড়া দিতে হয় ১৫০০টাকা।

প্রতিদিন ১৫০টাকার ওষুধই লাগছে। আত্বীয়-স্বজন ও পরিচিত কাছে থেকে ধার দেনা ও সহযোগিতা নিয়ে ওষুধ খরচ ও সংসার চালাচ্ছি অনেক কষ্ট করে। ডাক্তার দ্রুত অপারেশন করাতে বলেছে, নইলে অবস্থা আরো খারাপ হতে পারে। ৭লক্ষ টাকা লাগবে ব্রেন টিউমারের অপারেশন করাতে। কিন্তু এত টাকা কই পাবো, কিভাবে অপারেশ হবে, এভাবে আর কত দিন সংসার চালাবো, এসব চিন্তা রাত দিন মাথায় ঘুরপাক করছে। ৭লক্ষ টাকার অভাবে আমার স্বামী কি মারা যাবে। আমাদের এই করুণ পরিস্থিতিতে সমাজের যারা বিত্তবান আছেন তাদের কাছে কোরজোড় অনুরোধ করছি, একটু সাহায্য করুন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ান, আমার স্বামীকে বাঁচান।

গিয়াস উদ্দিন বলেন, গত বছর ফেব্রয়ারী মাসে আমার মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশ না করালে বড় ধরনের ক্ষতি হবে। এমনকি মারাও যেতে পারি। আমার বাড়তি কোন আয় রোজগার নাই। জমিজমাও নেই যে বিক্রি করে সেই টাকা দিয়ে অপারেশন করবো। আমি সুস্থ থাকতে অন্যের অটো রিক্সা দৈনিক চুক্তি হিসেবে ভাড়া নিয়ে চালাতাম। দিন শেষে যা আয় হতো তা দিয়েই কোন রকমে সংসারের খরচ চালাতাম। বড় মেয়েকে কয়েক বছর আগে বিয়ে দিয়েছি। ১৪বছরের মেয়ে, মা ও স্ত্রীকে নিয়ে সংসার। যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা, সেখানে ৭লক্ষ টাকা জোগাড় করে কিভাবে নিজের অপারেশন করবো।

আমি বাঁচতে চাই, সমাজের বিত্তবানদের কাছে আমার এই করুণ পরিনতির কথা দয়া করে পোঁছে দেন। আমার পাশে যেন সরকার ও সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ায়। আমি সকলের সহায়তা চাই। আমি চিকিৎসার অভাবে মারা গেলে আমার পরিবার অসহায় হয়ে যাবে, না খেয়ে মারা যাবে। আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই।

নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, ব্রেন টিউমারে আক্রান্ত গিয়াস উদ্দিনের বিষয়ে জানা ছিলনা, আপনার মাধ্যমে জানতে পারলাম। গিয়াস উদ্দিন বা তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহয়তার জন্য আবেদন করেনি। যদি আবেদন করে,তবে সমাজসেবা অফিসের পক্ষ থেকে তাকে সহায়তা করা হবে। কিন্তু চিকিৎসা বাবদ তার ৭লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা সহয়তা করা আমাদের অফিসের পক্ষে সম্ভব নয়। যেহেতু তিনি ব্রেন নিউমারে আক্রান্ত আমরা তাকে ১০-১৫ হাজার টাকার মত সহায়তা করতে পারবো। এর বেশি সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories