• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রজন্মের আলো / ১৭৮ শেয়ার
Update বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মোঃএমরান আলী রানা :
নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে শাহজামাল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজামাল একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে। ভিকটিম শিউলি খাতুন গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে শাহজামাল একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে শিউলি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন। প্রথম দিকে মেনে না নিলেও ২০ হাজার টাকা যৌতুক দেওয়ার শর্তে শিউলিকে ঘরে তুলে নেন শ্বশুর তসলিম উদ্দিন। পরে শিউলির বাবা ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৫ হাজার টাকা পরিশোধ না করায় প্রায়ই শিউলিকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
২০১১ সালের ১ জানুয়ারি রাতে শিউলির স্বামী শাহজামাল স্ত্রী শিউলিকে শ্বাসরোধ করে হত্যা করে পরিবারের সবাই পালিয়ে যায়। পরেরদিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাহজামাল, তার বাবা তসলিম উদ্দিন এবং মা সামনুর বেগমকে আসামি করে হত্যা মামলা করে।
অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে ১৩ বছর পর প্রধান আসামি শাহজামালের উপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিম শিউলির বাবা-মাকে প্রদানের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories