নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মদ মোজাম্মেল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৫ নভেম্বর শনিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধের অভিযোগ এনে তার দলীয় পদবি স্থগিতসহ তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সেই সঙ্গে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং দলের সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।