• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ফেসবুক রিলস থেকে আয়ের উপায়

প্রজন্মের আলো / ৩৪০ শেয়ার
Update শনিবার, ১০ জুন, ২০২৩
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

ইউটিউব ও ফেসবুক তাদের প্লাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করতে ‘মনিটাইজেশন’ চালু করেছে। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের শর্টস ও রিলস থেকে অর্থ আয় করতে পারেন।

আয়ের সুযোগ থাকায় ফেসবুক ও ইউটিউবে নিয়মিতভাবে প্রচুর কনটেন্ট ক্রিয়েটর আসছেন এবং প্রচুর ভিডিও তৈরি করছেন এসব প্লাটফর্মের জন্য।

রিলস থেকে আয়

রিলস ক্রিয়েটরদের নির্দিষ্ট দৈর্ঘ্যের ভিডিওতে মনিটাইজ করার সুযোগ দিচ্ছে ফেসবুক। স্বাভাবিকভাবে প্রচুর ক্রিয়েটর ভিডিও প্রকাশ করতে শুরু করেন এবং অর্থ আয়ও করতে থাকেন।

কিছুদিন আগ পর্যন্ত ফেসবুক রিলস থেকে আয় করার একমাত্র উপায় ছিল রিলস বোনাস প্রোগ্রাম। ফেসবুক তাদের ভিডিও ক্রিয়েটরদের উৎসাহিত করতে এই বোনাস প্রোগ্রাম চালু করে। ভিডিও ভিউ, এনগেজমেন্টস, শেয়ারসহ কয়েকটি ক্ষেত্রে ফেসবুকের বেধে দেওয়া টার্গেট পূরণের মাধ্যমে রিলস ক্রিয়েটররা এই বোনাসটি পেত।

ফেসবুকের এই বোনাস প্রোগ্রাম ছিল ‘ফেসবুক ইনভাইট অনলি’ অফার। অর্থাৎ ফেসবুক অথরিটি ক্রিয়েটরের পেজ পারফরমেন্স, ভিডিও কোয়ালিটি ও দর্শকের আগ্রহের ওপর নির্ভর করে ক্রিয়েটরকে বোনাস প্রোগ্রাম অফার করতো।

রিলস থেকে আয় করতে যেসব বিষয় মানতে হবে

ফেসবুকে সাধারণ ভিডিও ও রিলস ভিডিওর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য। রিলস ভিডিওর দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ ৯০ সেকেন্ড এবং ভিডিও হতে হবে ভার্টিক্যাল বা লম্বালম্বি।

রিলস মনিটাইজেশন করতে পেজ বা প্রফেশনাল মুডের আইডিতে অন্তত ৫ হাজার ফলোয়ার থাকতে হবে; ৫টি ইউনিক ভিডিও থাকতে হবে, যা আপনিই প্রথম আপলোড করেছেন এবং শেষ ২ মাস বা ৬০ দিনে ৬০ হাজার মিনিট ওয়াচটাইম থাকতে হবে। । জেনে রাখা ভালো, অন্যের ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন না।

এসব শর্ত পূরণ হওয়ার পর রিলস মনিটাইজেশন করার জন্য আবেদন করতে পারবেন। ফেসবুক আপনার পেজ ও পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসি রিভিউ করবে। সব ঠিক থাকলে মেটা বিজনেস স্যুট, প্রফেশনাল ড্যাশবোর্ডে অথবা ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কাঙ্ক্ষিত বার্তাটি।

আপনার আবেদন একবার অনুমোদন পেয়ে গেলে রিলস থেকে আয় করতে পারবেন।

রিলসে যেসব বিজ্ঞাপন পাওয়া যাবে

ফেসবুক স্টার: সাধারণ ব্যবহারকারীরা ক্রিয়েটরদের রিলস ভিডিওতে স্টার দিতে পারবেন। ক্রিয়েটররা এসব স্টার ফেসবুকের কাছে বিক্রি করতে পারে।

ওভার লে অ্যাড: রিলস ট্যাব থেকে কোনো রিলস চালু করলে, ভিডিও চালু হওয়ার আগে যে বিজ্ঞাপনটি দেখা যায়, সেটি ওভার লে অ্যাড।

পোস্ট-লুপ অ্যাড: একটি রিলস দেখা শেষে স্ক্রল করার পর আরেকটি রিলস চালু হওয়ার আগে ২ রিলসের মাঝে যে অ্যাড দেখানো হয়, সেটি পোস্ট-লুপ অ্যাড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories