• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মাইক্রোসফট এক্সেল -এর খুঁটিনাটি 

প্রজন্মের আলো / ১৫৪ শেয়ার
Update শনিবার, ৭ মার্চ, ২০২৬
মাইক্রোসফট এক্সেল -এর খুঁটিনাটি 

তন্ময় রহমান:

ডাটা এন্ট্রি হোক বা কর্পোরেট জব Microsoft Excel স্কিল ছাড়া ক্যারিয়ার অসম্ভব। হাজার টাকা দিয়ে কোর্স কিনার আগে এই ১০টি Free Resources দেখে নিন! 👇
১. Excel Easy
একদম জিরো বা স্ক্র্যাচ থেকে শুরু করার জন্য এটি বেস্ট একটি ওয়েবসাইট। যারা Excel এর কিছুই জানেন না, তাদের জন্য খুব সহজ ভাষায় বেসিক ফাংশনগুলো কভার করা হয়েছে এখানে।
– লিংক: https://www.excel-easy.com
২. Excel Exposure
Beginner থেকে শুরু করে Advanced লেভেল পর্যন্ত শেখার জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি নিজের স্পিডে স্টেপ-বাই-স্টেপ লেসনগুলো প্র্যাকটিস করে শিখতে পারবেন।
– লিংক: https://excelexposure.com
৩. Chandoo’s Excel Training
Excel ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একজন ট্রেইনার হলেন Chandoo। যারা Excel নিয়ে প্যাশনেট এবং রেগুলার নতুন ট্রিকস শিখতে চান, তাদের জন্য এই ব্লগের টিউটোরিয়ালগুলো আক্ষরিক অর্থেই টপ-নচ!
৪. Microsoft Excel Training
স্বয়ং Microsoft এর অফিশিয়াল ট্রেইনিং! সব স্কিল লেভেলের জন্য একদম ফ্রি এবং কম্প্রিহেন্সিভ গাইডলাইন দেওয়া আছে এখানে। অরিজিনাল সোর্স থেকে শেখার মজাই আলাদা।
৫. Exceljet
আপনার যদি কোনো স্পেসিফিক ফর্মুলা (যেমন: VLOOKUP, INDEX MATCH বা IF Conditions) নিয়ে সমস্যা থাকে, তবে এই সাইটটি ম্যাজিকের মতো কাজ করবে। ছোট ছোট ফোকাসড টিউটোরিয়াল দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করা আছে।
– লিংক: https://exceljet.net
৬. Coursera – Excel Skills for Business
কর্পোরেট ওয়ার্ল্ডে বা জবের জন্য যেসব এসেনশিয়াল Excel স্কিল দরকার, সেগুলো শেখানোর জন্য Macquarie University র এই কোর্সটি বেস্ট। এটি Coursera তে একদম ফ্রিতে অডিট করতে পারবেন।
৭. FreeCodeCamp (Full Course)
ইউটিউবে FreeCodeCamp এর একটি আস্ত ক্র্যাশ কোর্স আছে। প্রায় ২-৩ ঘণ্টার এই ভিডিওতে বিগিনারদের জন্য একদম বেসিক ডাটা এন্ট্রি থেকে শুরু করে Pivot Tables পর্যন্ত খুব সুন্দর করে শেখানো হয়েছে।
৮. Udemy Free Excel Classes
Udemy তে শুধু পেইড কোর্সই থাকে না, অনেক দারুণ ফ্রি কোর্সও আছে। আপনার যে টপিকটি দরকার সেটা লিখে ফিল্টার করে খুব সহজেই তাদের ফ্রি ক্লাসগুলোতে এনরোল করতে পারবেন।
৯. ExcelIsFun (YouTube Channel)
নাম শুনেই বুঝতে পারছেন! এই চ্যানেলে শত শত ভিডিও আছে যেখানে বেসিক থেকে শুরু করে ডাটা অ্যানালাইসিসের অ্যাডভান্সড টপিকগুলো একদম ট্রেজার হান্টের মতো সাজানো আছে।
১০. edX – Analyzing Data with Excel (by IBM)
ডাটা অ্যানালাইসিসের ওপর ইন্টারেস্ট থাকলে IBM এর তৈরি করা এই কোর্সটি আপনার জন্য। Excel দিয়ে কীভাবে ইফেক্টিভলি ডাটা অ্যানালাইজ করতে হয়, তার খুব ভালো একটি ইন্ট্রোডাক্টরি কোর্স এটি (ফ্রিতে অডিট করা যায়)।
গুরুত্বপূর্ণ কাজকে সহজ করতে মাইক্রোসফট এক্সেল খুব কার্যকরী একটি অফিস স্যুট। ডাটা এন্ট্রি থেকে শুরু করে বিজনেস ডাটা কালেকশন, ভেরিফিকেশন, এনালাইসিস, বাজেটিং, রিপোর্টিং এবং একাউন্ট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সব কাজ মাইক্রোসফট এক্সেল করতে পারে।
👉 মাইক্রোসফট এক্সেল শেখা কি কঠিন?
মাইক্রোসফট এক্সেলের বেসিক কমান্ড বা ফর্মুলা শেখা বেশ সহজ প্রক্রিয়া। যদিও আপনি মিডিয়াম থেকে এডভান্স লেভেলে যেতে হলে একজন অভিজ্ঞ প্রশিক্ষকের সহায়তা নিলে বেশ দ্রুত আয়ত্ত্ব করতে পারবেন। আপনার ধৈর্য এবং অধ্যবসায় অনুসারে এক্সেলে মোটামুটি কাজের যোগ্য হতে এক মাস থেকে ৩ মাসের মধ্যে এক্সেলে মোটামুটি এক্সপার্ট হতে পারেন।
👉 মাইক্রোসফট এক্সেল শেখার ১০ টি সহজ টিপস
এখন চলুন দেখে আসি কীভাবে আপনি মাইক্রোসফট এক্সেল সহজে শিখতে পারবেন তার গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করি। সাধারণত মাইক্রোসফট এক্সেলের মতো সফটওয়্যারগুলো আয়ত্ত্ব করতে কার্যকরী টেকনিক খুব সহায়তা করে। যারা অভিজ্ঞ তারা সাধারণত এ টিপসগুলো অনুসরণ করেই আজ ক্যারিয়ারে ভালো করছে। তাহলে দেরি না করে চলুন সেই টিপসগুলো জেনে আসি।
👉 ১. এক্সেলে ড্যাশবোর্ড সম্পর্কে ভালো ধারণা নিন
প্রথমত মাইক্রোসফট এক্সেলের যে ভার্সন আপনি ব্যবহার করছেন তার ইন্টারফেস সম্পর্কে ধারণা নিন। কীভাবে নতুন ফাইল তৈরি করবেন কিংবা টেম্পলেট কীভাবে ব্যবহার করবেন, ডাটা ইনপুট দিবেন কীভাবে, ফাইল সেইভ করবেন কীভাবে ইত্যাদি বিষয়। একই সাথে ফন্ট সাইজ বাড়ানো-কমানো, কালার করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রথম কয়েকদিন প্রাকটিস করুন। তাছাড়া মাইক্রোসফট এক্সেলের শর্টকার্ট কমান্ডগুলো আয়ত্ত্ব করে নিন।
👉 ২. এমএস ওয়ার্ড জানুন এবং টাইপিং স্পিড বাড়ান
মাইক্রোসফট এক্সেল শেখার মধ্যে আবার মাইক্রোসফট ওয়ার্ড কেন শিখতে হবে? আসলে মাইক্রোসফট ওয়ার্ড যাদের জানা আছে তাদের জন্য মাইক্রোসফট এক্সেলের বেসিক অনেক ইন্টারফেস বুঝতে সুবিধা হয়। তারা দ্রুত মাইক্রোসফট এক্সেল আয়ত্ত্ব করতে পারেন। সুতরাং মাইক্রোসফট এক্সেল শেখার আগে ওয়ার্ড সফটওয়্যারটা আয়ত্ত্ব করা ভালো। সেই সাথে টাইপিং স্পিড আপনার অফিসিয়াল কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আপনার কাজকে নির্ভুল করবে এবং দ্রুততার সাথে আপনি মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারবেন। সুতরাং এমএস ওয়ার্ড শিখে নিন এবং টাইডিং স্পিড বৃদ্ধি করার জন্য ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কয়েক সপ্তাহ প্র্যাকটিস করুন।
👉 ৩. মেনুগুলা আয়ত্ত্বে আনুন
মাইক্রোসফট এক্সেলের মেনুবারে যতোগুলো অপশন পাবেন তা আপনার কাজে প্রয়োগ করুন এবং কী পরিবর্তন হয় তা প্র্যাকটিস করে নিন। সাধারণত File, Home, Insert, Page Layout, Formulas, Data, Review, View, Help এ রকম গুরুত্বপূর্ণ কিছু মেনুর আন্ডারে আপনি আরও অনেক ধরণের ফরমেটিং অপশন পাবেন। সেগুলোর সাথে পরিচিত হোন এবং আয়ত্ত্ব করে ফেলুন। তাহলে আপনার মাইক্রোসফট এক্সেল বুঝতে সুবিধা হবে। সেজন্য অনলাইনে যেকোন টিউটোরিয়াল ফলো করতে পারেন।
👉 ৪. পেজ ডিজাইন ও ফরমেটিং শিখুন
মাইক্রোসফট এক্সেলে আপনি কীভাবে টেবিল তৈরি করবেন এবং তা কীভাবে ফরমেটিং করবেন তা শিখুন। আপনি নিজে টেবিল তৈরি করে তা বিভিন্ন কালারের মাধ্যমে সুন্দর করে ডিজাইন করুন এবং বোল্ড, ইটালিক ইত্যাদি ফরমেটে তা সুন্দর করে ডিজাইন করা শিখুন। একটি পারফেক্ট টেবিল যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে পরবর্তী কাজগুলো সুন্দরভাবে উপস্থাপানের সুযোগ আপনি অনেকাংশে হারাবেন। সুতরাং এখানে বেশ টাইম ব্যয় করুন ভালোভাবে আয়ত্ত্ব করার জন্য।
👉 ৫. কলাম রো ইনসার্ট ডিলেটিং শিখুন
মাইক্রোসফট এক্সেলে কলাম এবং রো কীভাবে সাজাতে হয় আবার টেবিলের মধ্যে কীভাবে কলাম রো ইনসার্ট করতে হয় তা শিখে নিন। কলাম/রো ডিলেট করার প্রয়োজন হলে তা কীভাবে করবেন তাও শিখে ফেলুন। সাধারণত যেকোন রো বা কলামে কারসার রেখে রাইট ক্লিক করলে ইনসার্ট, ডিলিট, কাট-কপি ইত্যাদি অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে ইনসার্ট ডিলেটিং শিখে ফেলুন।
👉 ৬. সিম্পল ম্যাথ কীভাবে ইম্পিলিমেন্ট করতে হয় শিখুন
এবার সাধারণ সূত্রের সাহায্যে কীভাবে ক্যালকুলেশন করতে হয় তা আয়ত্ত্ব করুন। আপনি সাধারণ ম্যাথ থেকে জটিল সব ইকুয়েশন খুব সহজে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। যোগ, বিয়োগ, গুণ ভাগসহ অটোসামের আরও ফর্মুলা কীভাব কাজ করে তা বেশি বেশি প্রাকটিস করুন। এগুলা আপনাকে মাইক্রোসফট এক্সেলে এডভান্স লেভেলে যেতে সহায়তা করবে।
👉 ৭. অটোফিল আয়ত্ত্ব করুন
অটোফিল অপশন বেশ কার্যকরী একটি কমান্ড। এই অপশন আপনাকে একই ধরণের ডাটা একাধিক সেলে কপি করতে সহায়তা করে। জাস্ট ড্র্যাগের মাধ্যমে আপনি অটোফিল অপশনের সাহায্যে অনেকগুলা সেল ফিল করতে পারবেন। আপনার কাজকে সহজ এবং দ্রুত করার জন্য এটি খুবই কার্যকরী। আপনি values, series, and formulas সব ধরণের অপশনে অটোফিল ব্যবহার করতে পারবেন। সুতরাং অনেক কাজকে সহজ করতে অটোফিল শিখে নিন।
👉 ৮. নাম্বার ফরমেট এবং চার্ট শিখুন
মাইক্রোসফট এক্সেলের একটি অসাধারণ ফিচার চার্ট তৈরি করা। আপনার হাজার হাজার ডাটাকে ভিজ্যুয়ালী প্রদর্শনের জন্য চার্ট অপশনটি বেশ কার্যকরী। আপনি ইনসার্ট অপশন থেকে যতো ধরণের চার্টের প্রয়োজন হয় তা পেয়ে যাবেন। আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন। এখন সেগুলো শিখে নিন। সেই সাথে নাম্বার ফরমেটিং বেশ কার্যকরী। বিভিন্ন সাইন বা কারেন্সি ইত্যাদি ফরমেটিং করতে হয় জানা প্রয়োজন হয়। সুতরাং নাম্বার ফরমেটিং শিখে নিন।
👉 ৯. টেবিল তৈরি এবং ফরমেটিং শিখুন
যদিও টেবিল তৈরি মাইক্রোসফট এক্সেলের অন্যতম একটি কাজ। সুতরাং টেবিল কীভাবে ফরমেট করতে হয় এবং আপনার ডাটার ধরণ অনুসারে কীভাবে তা সুন্দরভাবে উপস্থাপন করতে হয় তা শিখে নিন। আপনার ক্রিয়েটিভিটির ব্যবহার করুন। দেখবেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমেই আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ক্লায়েন্টকে আরও বেশি খুশি করতে পারছেন। সর্বোপরি আপনি ইনকামের পাশাপাশি বোনাসও পাবেন বেশি বেশি।
👉 ১০. কন্ডিশানাল ফরমেটিং শিখুন
বর্তমান সময়ে মাইক্রোসফট এক্সেল বেশ এগিয়ে গিয়েছে। স্প্রেডশিট তৈরি বা ড্যাশবোর্ড সবই এখন পাওয়ারফুল কাজের জন্য উপযুক্ত। আপনার ডাটার ধরণ অনুসারে ড্যাশবোর্ড তৈরি করা, বিশেষ করে কন্ডিশনাল ফরমেটিং তৈরি করা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। আপনি কন্ডিশনাল ফরমেটিং এ অনেক ধরণের অপশন পাবেন। আপনার প্রয়োজন অনুসারে সেগুলো ব্যবহার করতে হবে। আপনার শেখার সময় সেজন্য বেশিরভাগ কন্ডিশনাল ফরমেটিং আয়ত্ত্ব করুন। তাহলে আপনার শেখার পূরা প্রসেসটা আরও শক্তিশালী হবে।
👉 অন্যান্য
আমি কিছু প্রয়োজনীয় ফাংশন বা ফরমেটিং নিয়ে উপরে কথা বলেছি। এর বাইরেও আরও অনেক কাজ আছে যা আপনাকে আয়ত্ত্ব করতে হবে। যেমন মেনুয়ালী ফাংশন প্রয়োগ করা, কলাম সাইজ রিসাইজ করা, টেক্সট অ্যালাইনমেন্ট, এক্সেল শিট প্রিন্ট করা, এক্সেল ডাটা প্রটেকশন, ড্রপডাউন লিস্ট তৈরি, ফ্রিজ পেইন নিয়ে কাজ করা ইত্যাদি বিষয় আপনি যতো আয়ত্ত করতে পারবেন ততই আপনি বড় বড় প্রজেক্টে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন।
এভাবে যদি আপনি নিজে মাইক্রোসফট এক্সেল শিখতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার মাইক্রোসফট এক্সেলেও অনেক ভালো উন্নতি এনে দিতে পারবে। বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং করেও আপনি স্মার্ট ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই একজন এক্সপার্ট প্রশিক্ষকের সহায়তা নিলে আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন। আপনি ছোট-বড় বিষয়গুলো দ্রুত আয়ত্ত্ব করে ফেলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories