ফ্রিজে কিছু পদ্ধতি অনুসরণে খুব সহজেই খাবারের গুণগত মান রক্ষা করা সম্ভব৷ আমাদেরই ছোটখাটো কিছু ভুলের জন্যে খাবার নষ্ট হয়ে যায়। সবসময় ফ্রিজের দোষ ভাবাটা ভুল। চলুন দেখে নেই কিভাবে ফ্রিজে খাবার সংরক্ষণ করবেন:
শাক জাতীয় সবজি ভালোমতো কেটে টিফিন বাটি বা কৌটোয় রাখা শ্রেয়।
ফল ফ্রিজে রাখলেও খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই বার বার ফলের প্যাকেট বা ফল বের করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই বের করুন।
প্রয়োজনের অতিরিক্ত ডাল রান্না করা উচিত নয়। অন্যান্য খাবারের তুলনায় ডাল দ্রুত নষ্ট হয়।
সবজি সংরক্ষণের জন্যে পলিথিন ব্যবহার না করাই শ্রেয়। খবরের কাগজে সবজি মুড়ে রাখলে বেশি ভালো হয়।
মাছ বা মাংস ভালোমতো ধুয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। যখন প্রয়োজন হবে বের করে বরফ গলিয়ে রান্না করুন। তবে খেয়াল রাখবেন খুব বেশিক্ষণ যেন বাইরে না থাকে। তাহলে মাছ কিংবা মাংস নষ্ট হয়ে যেতে পারে।
মরিচের বোটা কেটে খবরের কাগজে সংরক্ষণ করা উচিত৷
কলায় কালচে দাগ পড়তে শুরু করলে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে মনে হলে কেটে একটি বাটিতে সংরক্ষণ করুন। পরে মিল্ক শেক কিংবা স্মুদি বানাতে ব্যবহার করতে পারবেন।
খাবার কখনই ফ্রিজের গায়ে ঠেকিয়ে রাখা উচিত না।
পেঁয়াজ কেটে সংরক্ষণ করলে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করুন। নাহলে গন্ধ ছড়াতে পারে।