• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে রুল জারি করেছেন হাইকোর্ট অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই: শিক্ষামন্ত্রী শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় নতুন ৩ জন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বগুড়ায় বেসিক শর্টকোর্স ঐক্য পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৪৭ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদদাতা:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বেসিক শর্টকোর্সগুলোর অস্তিত্ব রক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসারে সংহতি প্রকাশের লক্ষ্যে বগুড়ায় এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শহরের জামিল শপিং সেন্টারে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেসিক শর্টকোর্স ঐক্য পরিষদ, বগুড়া জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেসিক শর্টকোর্স ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়ক ও পরিচালক মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা জিয়া পরিষদ সাংগঠনিক সম্পাদক সহ-অধ্যাপক এম.এ. হান্নান,  অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ, বয়াড়া কারিগরি স্কুল এন্ড কলেজ। পরিচালক শফিউল আলম সরকার নিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক স্বাধীন, মইনুল, মিজানুর রহমান রনি, আতিক, সাব্বির, মুকুল, শহিদুল, রঙ্গিন, শরীফসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কারিগরি বেসিক ট্রেড কোর্সের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ৩,৭০০টি অনুমোদিত প্রতিষ্ঠান এই কোর্স পরিচালনা করছে। প্রতিটি প্রতিষ্ঠানে পরিচালক, চীফ ইন্সট্রাক্টর, সহ: ইন্সট্রাক্টর, অফিস সহকারী, পিয়ন ও আয়া মিলিয়ে বিশাল এক জনবল নিয়োজিত।

বক্তারা একটি মানবিক পরিসংখ্যান তুলে ধরে বলেন, প্রতিটি পরিবারে গড়ে ৪ জন সদস্য হিসেবে এই ৩,৭০০ প্রতিষ্ঠানের সাথে প্রায় ৮৮,০০০ জন মানুষের রিজিক সরাসরি জড়িত। এই কোর্সটি কেবল একটি শিক্ষা কার্যক্রম নয়, বরং হাজারো পরিবারের বেঁচে থাকার মূল ভিত্তি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দাবি অত্যন্ত স্পষ্ট—তারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই ছিলেন এবং ভবিষ্যতেও এই বোর্ডের অধীনে থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করতে চান।

এ সকল প্রতিষ্ঠানে প্রতিবছর প্রায় ৩ লক্ষ শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত বেকার যুবক-যুবতী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করেন। এ দক্ষ জনশক্তি দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে, কল-কারখানায়, কোম্পানী বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত থেকে বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখছে। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে বৈদেশিক মূদ্রার্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।

বক্তারা বলেন, এই কোর্সের অস্তিত্ব বিপন্ন হলে দেশের কারিগরি শিক্ষার প্রসার যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি দেশে বেকারত্বের হার আরও বাড়বে।

প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী বলেন, আমাদের প্রাণ, আমাদের রিজিক এবং আমাদের অস্তিত্ব হলো এই বেসিক ট্রেড কোর্স। এই মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কোর্সটি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বক্তারা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সকলকে কারিগরি শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও এই পেশার সাথে জড়িত সকলের নিরাপদ ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories