• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বিমানে কমলো মধ্যপ্রাচ্যের ফ্লাইটের ভাড়া

প্রজন্মের আলো / ২৬৭ শেয়ার
Update বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

অনলাইন ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ফ্লাইট ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আওতায় সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে টিকিটের হ্রাসকৃত মূল্যের উচ্চস্তর আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে বরাবরের মতো ভাড়ার নিম্নস্তরসমূহ চালু থাকবে।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারা খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৮২০ টাকা (ট্যাক্সসহ)। ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ১২৩ টাকা (ট্যাক্সসহ)।

এছাড়া ঢাকা-আবুধাবি রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ৫৪২ টাকা (ট্যাক্সসহ)। আর ঢাকা থেকে দুবাই রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৭৮৪ টাকা (ট্যাক্সসহ)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানের যে কোনো সেলস অফিস, বলাকা প্রধান কার্যালয়ের সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাত্রীরা হ্রাসকৃত মূল্যে টিকিট ক্রয় করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories