• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ

প্রজন্মের আলো / ১৫৮ শেয়ার
Update শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

অনলাইন ডেস্ক:

 ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ প্রতিপাদ্য করে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস।

সংশ্লিষ্ট অভিজ্ঞজনেরা বলছেন—প্রযুক্তির এই সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি উদ্ভাবন প্রয়োজন।

সেরিব্রাল পলসি আক্রান্ত আফিয়া কবীর আনিলা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন শর্ত সাপেক্ষে। তার ফলাফলে দুটি ‘ই’ থাকলে তাকে বলা হয় ভর্তি করা হলেও ‘ই’ পরিবর্তন না করতে পারলে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। আনিলা বিষয়টি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা নানা বৈষম্য আর বঞ্চনার মধ্যে পড়াশোনা করে। তাই তাদের কিছুটা সুযোগ দিতে হবে। এই চ্যালেঞ্জে তিনি জয়ী হলে এখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ার সুযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে। আনিলা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য তেমনভাবে প্রবেশগম্যতা তৈরি হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশগম্য ভবন নেই, টয়লেট নেই, নেই গণপরিবহন। শিক্ষকদের পরামর্শ আমি অন্যদের মতো করে পাইনি প্রবেশগম্য অবকাঠামো না থাকায়।

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা ‘তৈরি ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আশফাক উল কবীর বলেন, প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ এ শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়টি এবং এর বিধিমালা ও কর্ম পরিকল্পনা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও প্রতিবন্ধী শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে আজও। তিনি বলেন, ২০১২ সালে সরকারের উচ্চ মহল থেকে বলা হয় ২০১৮ সালের মধ্যে যানবাহনকে প্রতিবন্ধীবান্ধব করা হবে। কিন্তু ২০১৮ সাল পেরিয়ে আমরা ২০২২ সালও শেষ করে ফেললাম, অবকাঠামোগত পরিবর্তন পেলাম না। একটাও গণপরিবহন প্রতিবন্ধীবান্ধব না। ১৬ ডিসেন্বর উদ্বোধন করা হবে প্রতিবন্ধী বান্ধব মেট্রোরেল। কিন্তু মেট্রোরেল স্টেশন পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তি কীভাবে যাবে—এমন প্রশ্ন রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। তিনি বলেন, ২০০১ সাল থেকে প্রবেশগম্যতা নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে বেশ কয়েকটি আইন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories