• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-নওগাঁ জেলার “Bonding Beyond Work” শীর্ষক ইভেন্ট অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৬২ শেয়ার
Update শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নাকিব আল হাসান:

স্বেচ্ছাসেবীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং কাজের বাইরেও সৌহার্দ্য ও দলগত বন্ধন গড়ে তোলার লক্ষ্যে Volunteer For Bangladesh নওগাঁ জেলার উদ্যোগে “Bonding Beyond Work” নামে একটি আনন্দঘন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নওগাঁ শহরের হৈচৈ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজিত এ ইভেন্টে ছিল নানা ধরনের বিনোদনমূলক ও দলগত প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বালিশ খেলা, অংক দৌড়, মোমবাতি দৌড়, কুইজ প্রতিযোগিতা, শুধুমাত্র মেয়েদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ এবং ছেলেদের জন্য এক পায়ে দৌড় প্রতিযোগিতা। খেলাধুলা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের মাঝে প্রাণবন্ত পরিবেশ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহ বাড়াতে লটারির ব্যবস্থাও রাখা হয়, যেখানে ১৫ জন স্বেচ্ছাসেবককে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য সংগঠনের লোগো সংবলিত আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও আনন্দময় করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভিবিডি-নওগাঁ জেলার সাবেক সভাপতি নাকিব আল হাসান, সহ-সভাপতি রিজভী আহমেদ রিজোয়ান এবং ট্রেজারার খাইরুল বাসার। সাবেক সভাপতি নাকিব আল হাসান বলেন, “ভালো কাজ ছোট আকারে হোক কিংবা বড়ো সেটা ভালো কাজই, আমরা যদি বড়ো আকারে কাজ করতে না পারি তবে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই ভালো কাজের সাথে থাকবো”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৬ সালের নব-নির্বাচিত বোর্ড সদস্যরা। সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিজান, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাওন, ট্রেজারার রতন বর্মন, হিউম্যান রিসোর্স অফিসার আনিকা তাসনিম, প্রজেক্ট অফিসার আরাফাত আবেদীন এবং পাবলিক রিলেশন অফিসার আসাদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সংগঠনের একমাত্র উপদেষ্টা প্রাবন্ধিক,লেখক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী । তিনি তার বক্তব্যে স্বেচ্ছাসেবকদের ঐক্য, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবকদের মানসিক উৎফুল্লতা বাড়ানোর পাশাপাশি সংগঠনের ভেতরে পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories