তন্ময় রহমান:
নওগাঁ বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের স্মৃতিস্তম্ভে র্যালিসহ পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।