• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মান্দায় শিশুপুত্রকে বাঁচাতে অসহায় বাবার আকুতি

প্রজন্মের আলো / ২২৩ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

সাহাদুল বাবু:

সাত মাস আগেও ছিল সুস্থ-সবল ও হাসিখুশি। ছোটাছুটি আর দুষ্টুমিতে মাতিয়ে রাখত বাড়ি। কিন্তু হঠাৎ খিঁচুনি দিয়ে শুরু হয় জ্বর। নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনদিন পর জ্ঞান ফিরে আসলেও হারিয়ে যায় বাকশক্তি। একই সঙ্গে অবশ হয়ে যায় শরীরের ডানদিক। শিশুটি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। উলট-পালট হয়ে গেছে হতদরিদ্র একটি পরিবারের স্বপ্ন।

শিশুটির নাম মাহমুদুল হাসান (৬)। সে নওগাঁর মান্দা উপজেলার পারএনায়েতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। এতে ব্যয় হতে পারে ৫ লক্ষাধিক টাকা।

গতবছরের ২৭ জুন হঠাৎ খিঁচুনি দিয়ে জ্বর শুরু হয় শিশু মাহমুদুলের। অবস্থা বেগতিক হওয়ায় ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রামেক হাসপাতালে সাতদিনের চিকিৎিসায় সুস্থ হলে শিশু মাহমুদুল হাসানকে ছেড়ে দেওয়া হয়। এরপর ৯ জুলাই রাতে খিঁচুনি দিয়ে আবারও জ্বর শুরু হলে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে আবারও ঠাঁই হয় রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে।

তিনদিন পর জ্ঞান ফিরে আসে। কিন্তু হারিয়ে যায় বাকশক্তি। একই সঙ্গে শরীরের ডানদিক অবশ হয়ে যায়। বিভিন্নভাবে চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। ঢাকার পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে এমন পরামর্শসহ ছাড়পত্র দিয়ে শিশুটিকে ছেড়ে দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু অর্থাভাবে পিজি হাসপাতালে নিতে পারেননি তার দরিদ্র বাবা-মা। বর্তমানে বিনা চিকিৎসায় বাড়িতে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে শিশুটি। ছেলে মাহমুদুলকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন ছিল মিলন-হাসনাহেনা দম্পত্তির।

শিশুটির বাবা মিলন হোসেন জানান, ছেলে মাহমুদুল স্ট্রোক প্যারালাইজড এ আক্রান্ত হয়ে এখন মৃত্যু পথযাত্রী। তাঁর কোনো জমিজমা নেই। ঢাকায় রেডিমেট পোষাক তৈরির একটি কারখানায় সেলাইয়ের কাজ করেন। এ পেশার আয় দিয়ে চলে তাঁদের সংসার। কিন্তু করোনার কারণে সেই কাজও হারিয়েছেন অনেক আগেই। ছেলের চিকিৎসার জন্য যেটুকু সহায়-সম্বল ছিল এরই মধ্যে তাও শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, তাঁর ছেলে বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছেন না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেন তিনি। তাঁর ব্যবহৃত ০১৭৪৬-১৫২১২৮ নম্বরে বিকাশ কিংবা নগদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রসাদপুর শাখার ১২২১৪২৬১ নম্বর হিসাবে অনুদানের টাকা পাঠানোর আবেদন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories