• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার

প্রজন্মের আলো / ১৮৯ শেয়ার
Update সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

চলমান তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দেয়া নির্দেশনায় ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২৯ এপ্রিল) একদিন বন্ধ রাখার কথা বলা হয়েছে।

নির্দেশনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে জানান, দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২৯ এপ্রিল বন্ধ থাকবে।

তবে যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সে সব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে শ্রেণি পাঠদান চালু রাখতে পারে বলে নির্দেশনায় জানানো হয়।

প্রসঙ্গত, তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়, এমন পরিস্থিতি হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কি-না জানতে চাইলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কোনো জেলায় যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানকে বন্ধ ও পাঠদানে সময়ও পরিবর্তন করতে পারেন।

রোববার (২৮ এপ্রিল) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories