• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাজশাহীতে রেকর্ড তাপমাত্রা, অতিষ্ঠ মানুষ

প্রজন্মের আলো / ৩৬৪ শেয়ার
Update শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে শহরটিতে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

অনলাইন ডেস্ক:

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে রাজশাহীর মানুষ। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সেখানকার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, দুপুর ২ টা ৪০ মিনিটে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ৫ বছর পর সর্বোচ্চ তাপমাত্রা দেখল রাজশাহী।

তিনি আরও জানান, গত ৪ এপ্রিল মাত্র শূন্য দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া আর বৃষ্টিপাত নেই। এ কারণেই উত্তপ্ত হয়ে উঠেছে প্রকৃতি। এদিকে তীব্র তাপদাহের কারণে মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। বাতাসেও যেন আগুনের ছটা ছড়িয়ে পড়েছে। ঠা ঠা রোদে পুড়ছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। মানুষসহ পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্থি নেই।

আবহাওয়া অফিস জানায়, সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪২ হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আবহাওয়া অফিস আরও জানায়, এর আগে ২০১৬ সালে তাপমাত্রা উঠেছিলো ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। মাঝে ৫ বছর এতো তাপমাত্রা উঠেনি। তবে গত বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ৩ ডিগ্রী। ২০১৮ ও ২০১৯ সালে তাপমাত্রা উঠেছিলো ৪০ ডিগ্রী। ২০১৪ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিলো ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories