• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আবদুল মান্নান মিয়া

প্রজন্মের আলো / ৩১৩ শেয়ার
Update মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

তুবা রহমান:

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। ‘সেপ্টেম্বর/২১ মাসের সার্বিক পারফরম্যান্স বিবেচনায় রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নওগাঁ আর শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার’।

সোমবার অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে সেপ্টেম্বর/২১ মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম প্রভৃতি বিবেচনায় সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম ।

এদিন রাজশাহী রেঞ্জ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের অভিভাবক রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, বিপিএম, পিপিএম এ সম্মাননা প্রদান করেন। সম্মানিত রেঞ্জ ডিআইজির দিকনির্দেশনায় নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে নওগাঁ জেলার আইনশৃঙ্খলা সমুন্নতকরণ, জননিরাপত্তা বিধান ও জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে চলেছে টিম নওগাঁর প্রতিটি সদস্য। এছাড়াও নওগাঁ জেলাবাসীর সার্বিক সহযোগিতার কারণে টিম নওগাঁর পক্ষে সফলভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। এমন অর্জনে নওগাঁর সচেতন ও সুধী মহল পুলিশ সুপার ও টিম নওগাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories