• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ৬০ ডলার বেধে দিল জি৭

Tonmoy / ১৫২ শেয়ার
Update শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
রাশিয়ান তেল বাহী একটি জাহাজ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের সাথে সঙ্গতি রেখে রাশিয়ান তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলারে সীমাবদ্ধ করতে সম্মত হয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ এবং অস্ট্রেলিয়া। মূলত, ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে জি৭ গোষ্ঠী গঠিত। শুক্রবার এসব দেশের অর্থমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। তারা রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ঠিক করতে একমত পোষণ করেন। এরআগে এই বিষয়ে বেশ কয়েকবার বৈঠক করলেও দাম নির্ধারণে সম্মত হতে পারছিলো না জোট গুলো।

নতুন দাম নিধারনের ফলে জোটগুলোর বাইরের দেশগুলোতে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অনুমোদন করবে জি৭ ও ইইউ। তবে বেঁধে দেয়া মূল্যের বেশিতে তেল কেনা না হলে তা পরিবহনের অনুমতি পারবে না শিপিং কোম্পানিগুলো এবং যেসব জাহাজ রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহন করবে, তাদের ক্ষেত্রে বিমা প্রযোজ্য হবে না। কারণ গুরুত্বপূর্ণ শিপিং ও ইন্সুরেন্স কোম্পানিগুলো পশ্চিমা ভিত্তিক।

একটি যৌথ বিবৃতিতে, দেশগুলো বলেছে, সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ান অশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্যসীমা ৬০ ডলার করা হয়েছে এবং ৫ ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে। তবে ৫ ডিসেম্বরের আগে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেলবাহী জাহাজগুলো চূড়ান্ত গন্তব্যে গিয়ে মাল খালাস করার জন্য ১৯ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত ৪৫ দিনের ছাড় পাবে।

জি সেভেন ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেছেন, রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের সর্বোচ্চ দাম বেধে দেয়ার ফলে একদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে অন্যদিকে দেশটির বৈদেশিক মুদ্রা আয় কমে যাবে। এতে করে ইউক্রেন যুদ্ধে ব্যয় করার মতো অর্থ সংকটে পড়বে মস্কো।

এদিকে পোল্যান্ড এই প্রস্তাবিত মূল্যের বিরোধিতা করেছিল। তাদের দাবি,ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যে বেঁধে দেয়া মূল্য যতটা সম্ভব কম রাখা উচিৎ।

অন্যদিকে ইউক্রেন অনেক আগে থেকেই রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ থেকে ৪০ ডলারে বেঁধে দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলো।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে দেশটির তেল বিক্রির পরিমাণ কমে যায়। তবে উচ্চমূল্যের কারণে মস্কোর বৈদেশিক আয় ঠিক আগেরমতই থাকে। আর এ কারনেই রাশিয়ার আয়ে লাগাম টানতে এই পদক্ষেপ নিল জি৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories