• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

শাপলা প্রতীক বাদ, বেগুন-বাঁশি লাউসহ ৫০ প্রতীকের তালিকা দিয়ে এনসিপিকে চিঠি

প্রজন্মের আলো / ১২৫ শেয়ার
Update শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ফাইল খেকে নেয়া।

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে তাদের দলীয় প্রতীক চয়ন করার জন্য ৫০টি প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত চিঠি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে প্রেরণ করেন।

তবে ইসির ওই তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই। অথচ দলটির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল যে, শাপলা প্রতীকেই তাদের নিবন্ধন দিতে হবে। আবেদনপত্রে প্রথমে পছন্দের ক্রমে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হলেও পরে সংশোধন করে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা প্রতীক দাবি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯ (১) অনুযায়ী শাপলা প্রতীক সংরক্ষিত তালিকায় নেই। তাই নিবন্ধনের জন্য এনসিপিকে সংরক্ষিত প্রতীক তালিকা থেকে যেকোনও একটি বাছাই করতে হবে। দলটি আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে তাদের পছন্দের প্রতীক নির্বাচন কমিশনকে জানাতে হবে।

এনসিপিকে দেওয়া ৫০ প্রতীকের তালিকা

ইসির পাঠানো তালিকায় রয়েছে— আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা জানান, সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় সেটি দেওয়া সম্ভব নয়। কমিশনের ১১৫টি প্রতীকের তালিকার বাইরে কোনও প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী গত ২২ সেপ্টেম্বর বলেন— “আমরা শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক ছাড়া অন্য কিছু চাই না। এর মাধ্যমেই আমাদের নিবন্ধন হতে হবে। এর বাইরে কিছু হলে সেটা হবে ষড়যন্ত্র।”

এদিকে ইসি সচিব গত ২৩ সেপ্টেম্বর স্পষ্ট করে বলেছেন, “শাপলা প্রতীক কমিশনের সংরক্ষিত তালিকায় নেই। তাই জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories