• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

স্বর্ণের দাম কমলো

প্রজন্মের আলো / ৩৪৫ শেয়ার
Update শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক:

জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার রাতে বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক ১ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ১৫১৬ টাকা কমানো হয়েছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে দাম কমছে সোনার, আভাস নেই বাংলাদেশে!

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম (১১ দশমিক ৬৬৪ গ্রাম= ১ ভরি) সোনার দাম ৬ হাজার ১৭০ টাকা, ২১ ক্যারেটের সোনা ৫ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫ হাজার ১৫০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনা ৪ হাজার ২৬৫ টাকায় বিক্রি হবে।
তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত মাসের ২২ সেপ্টেম্বর দুই মাসের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগে সর্বশেষ চলতি বছরের ১৯ জুন সোনার দাম ভরিতে কমেছিলো দেড় হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories