• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

হজমশক্তি ভালো রাখতে যে কাজ করা প্রয়োজন

প্রজন্মের আলো / ২৯৩ শেয়ার
Update শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

প্রজন্মের আলো ডেস্ক:

হজমের সমস্যায় ভুগতে শুরু করলে সুস্থ হয়ে ওঠা মুশকিল। তবে একটু সচেতন হলেই হজমের সমস্যা এড়ানো সম্ভব-

সঠিক খাবার

আপনি যদি বেশিরভাগ সময় বসে থাকেন তবে শারীরিক গতি কমে যাওয়ার কারণে হজমে সমস্যা হতে পারে। আবার অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে হতে পারে অ্যাসিডিটি।

একান্তই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে সেজন্য নির্দিষ্ট একটি সময় রাখুন। প্রতিদিন একই সময়ে সেসব খাবার খান। তবে ফাস্টফুড বা জাঙ্কফুড খাবেন না। বাড়িতে মুড়ি মাখা বা ছোলা মাখা খেতে পারেন। চিড়া, সবজি রোল, ফল ইত্যাদি খেতে পারেন। প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। খাবারের সময় আপনার ওজন ও উচ্চতার বিষয়টিও মাথায় রাখবেন।

পর্যাপ্ত পানি

সুস্থ থাকলে হলে আপনাকে পর্যাপ্ত পানি পান করতেই হবে, এর বিকল্প নেই। সারাদিন পান করতে হবে প্রচুর পানি। পর্যাপ্ত পানি পান করলে তা সঠিক হজমে সাহায্য করবে। পানি কম খেলে তা অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। পানি পান করলে তা শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখে। খাবার ঠিকভাবে হজম হয়। দূরে থাকে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। হজমে সমস্যা না থাকলে আপনার থেকে দূরে থাকবে অনেক অসুখই।

শরীরচর্চা করতেই হবে

শুধু ওজন কমানোর জন্য নয়, সুস্থ থাকার জন্য শরীরচর্চা করা জরুরি। শরীর ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করতে হবে। এতে সক্রিয় থাকবে শরীরের প্রতিটি পেশী। রক্ত সঞ্চালন হবে ঠিকভাবে। বাড়বে পেশীর জোর। প্রতিদিন শরীরচর্চার জন্য অন্তত আধা ঘণ্টা সময় রাখুন। নির্দিষ্ট সময় মেনে শরীরচর্চা করুন। সাইকেল চালানো এবং হাঁটাও ভালো ব্যায়াম। এতে শরীর ভালো থাকে এবং হজম ভালো হয়।

প্রয়োজন পর্যাপ্ত ঘুম

ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে থেকে সব ধরনের গ্যাজেট বা ইলেক্ট্রিক ডিভাইস থেকে দূরে থাকুন। তবে চাইলে হালকা ভলিউমে গান শুনতে পারেন। বই পড়তে পারেন। যারা ধর্মগ্রন্থ পড়তে পছন্দ করেন, তারা ধর্মগ্রন্থ পড়তে পারেন। তবে সেলফোনে স্ক্রলিং বন্ধ করুন। চেষ্টা করবেন ঘুম যাতে পূর্ণ হয় সেদিকে খেয়াল রাখার। ঘুম কম হলে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা হতে থাকে। তাই হজমশক্তি ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুম আপনার জন্য যথেষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories