• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

১৫ লাখ অ্যাপ সরিয়ে নিচ্ছে গুগল-অ্যাপল

প্রজন্মের আলো / ৩৭২ শেয়ার
Update মঙ্গলবার, ১৭ মে, ২০২২

প্রজন্মের আলো:

চলতি বছরের শুরুতেই ডেভেলপারদের অ্যাপ আপডেট সম্পর্কে সতর্ক করেছিল টেকজায়ান্ট গুগল ও অ্যাপল। সেই সতর্ক বার্তায় যারা সাড়া দেয়নি এবার তাদের অ্যাপই নিজেদের প্লাটফর্ম থেকে মুছে ফেলছে এই দুই টেক জায়ান্ট।

পিক্সালেটের প্রতিবেদন অনুযায়ী, গুগল ও অ্যাপল এই সিদ্ধান্তের ভিত্তিতে অ্যাপ স্টোর বা প্লে স্টোরের প্রায় ৩০ শতাংশ অ্যাপ রিমুভ করতে পারে। আর এমনটা হলে প্রায় ১ দশমিক ৫ মিলিয়নের কাছাকাছি অ্যাপ চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, গুগল এবং অ্যাপল তাদের প্ল্যাটফর্ম থেকে সেই সব অ্যাপ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যেগুলো বছরের পর বছর ধরে কোনো আপডেট পায়নি। এর মধ্যে এডুকেশন, রেফারেন্স এবং গেমস ক্যাটাগরির অ্যাপও আছে। যা থেকে ৩ লাখ ১৪ হাজার অ্যাপ খুব শিগগির রিমুভ হতে পারে। এই অ্যাপগুলো গত পাঁচ বছরে কোনো আপডেট পায়নি।

এর আগে অ্যাপ্লিকেশন নির্মাতাদের নোটিশ পাঠিয়ে, যে অ্যাপগুলো আপডেট করা হচ্ছে না সেগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে বলে সতর্ক করেছিল গুগল এবং অ্যাপল।

সেই সতর্কবার্তা ধরে এরই মধ্যে প্রায় ৫৮ শতাংশ অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোর থেকে এবং ৪২ শতাংশ অ্যাপ প্লে-স্টোর থেকে সরানো হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। পাশাপাশি গত ৬ মাসে ১৩ লাখ অ্যাপ আপডেট হয়েছে। এক্ষেত্রে কারো ফোনে নিষিদ্ধ অ্যাপ ইন্সটল থাকলে তারা সেটি অ্যাক্সেস করতে সক্ষম হবে বলে বিবৃতিও দেয়া হয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে আপডেট না করা অ্যাপগুলো রিমুভ করতে শুরু করবে পিক্সালেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories