• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

‘মন্ত্রীর নির্দেশে’ কমলো মোবাইল ইন্টারনেটের দাম

প্রজন্মের আলো / ৪১২ শেয়ার
Update শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
প্রতিকী ছবি

তানভীর রহমান:

মোবাইল ফোন গ্রাহকদের সবচেয়ে জনপ্রিয় তিন দিনের ইন্টারনেট প্যাকেজের যে দাম ছিল, সাত দিন মেয়াদি প্যাকেজেও সেই একই দাম নিতে অপারেটরদের নির্দেশ দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তার এমন নির্দেশের পর দাম কমলো মোবাইল ইন্টারনেটের।

জানা গেছে, মোবাইল অপারেটররা এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। শুক্রবার মধ্য রাতেই নতুন দাম কার্যকর হবে। কোনো কোনো অপারেটর এরই মধ্যে নতুন দাম কার্যকর করেছে। যদিও রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক গত ৮ নভেম্বরেই মোবাইল ইন্টারনেটের দাম কমিয়ে নতুন দাম কার্যকর করেছে।

মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন এমটব মোবাইল ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘গত ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাবলি অনুযায়ী নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। ‘দুর্ভাগ্যবশত’ এর মাত্র ১৫ দিন পরে আবারও প্রোডাক্ট পোর্টফলিও পরিবর্তন করতে নতুন নির্দেশনাবলি দেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ইতোমধ্যে এই জটিল পোর্টফোলিও পরিবর্তন করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories