অনলাইন ডেস্ক:
৭ অক্টোবর থেকে চালু হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট সৈয়দপুর-কক্সবাজার রুটে।
সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২৯ মিনিটে সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার যাবে বিজি ৫৯২ ফ্লাইটটি।
এছাড়া ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাত্রীরা বিমান বাংলাদেশের যে কোনো সেলস অফিস, কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকিট কিনতে পারবেন।
বিমানের যাত্রীদের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর-দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত বিনামূল্যে এসি কোচ সার্ভিস দেয়া হবে।
রংপুর শহরের পর্যটন মোটেল এবং দিনাজপুর জেলার পুরাতন বিমান অফিস প্রেস ক্লাব কালিতলা পর্যন্ত বাসের এ সেবা থাকবে।