• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাজশাহী মেডিকেলে আরো ৮ জনের মৃত্যু

প্রজন্মের আলো / ২৭৩ শেয়ার
Update মঙ্গলবার, ৮ জুন, ২০২১
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

প্রাণঘাতী কোভিড-১৯ সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন আরো আটজন। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এদের মধ্যে তিনজন মারা গেছেন কোভিডে আক্রান্ত হয়ে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আটজন। এর মধ্যে দুজন করে মারা গেছেন আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া একজন করে ১৬, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

এদের মধ্যে তিনজন প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজন রাজশাহীর বাসিন্দা। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তারা অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩৩ জন। এর মধ্যে ১৬ জন রাজশাহীর, ১৪ জন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন নাটোরের এবং একজন নওগাঁর বাসিন্দা। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৩২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৫৭ জন।

এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। যাদের অবস্থা বেশি খারাপ তাদের ভর্তিতে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন উপপরিচালক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories