• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাজশাহীর ছয়টি আসনের পাঁচটিতে নৌকা একটিতে স্বতন্ত্র জয়ী

প্রজন্মের আলো / ২৪২ শেয়ার
Update রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
রাজশাহীর ছয়টি আসনের পাঁচটিতে নৌকা একটিতে স্বতন্ত্র জয়ী

অনলাইন ডেস্ক:

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে নৌকা জয়ী হয়েছে। একটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট হয়েছে। ভোটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, রাজশাহী-১ আসন থেকে জয়ী হয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। ১১ হাজার ১৭৩ ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী।

রাজশাহী-২ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৪ দলের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ছিলেন। শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট। ১১২ কেন্দ্রে ২৩ হাজার ৪৪০ ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র্র প্রার্থী শফিকুর রহমান বাদশা।

রাজশাহী-৩ আসনে ভূমিধস জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ। পবা-মোহনপুরের ১২৮ কেন্দ্রে আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৯৪৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৩৫ ভোট। ১ লাখ ৪৯ হাজার ১৭২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে তিনি বিজয়ী হন।

রাজশাহী-৪ আসনে জয়লাভ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ। বাগমারা উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২২টি কেন্দ্রে আবুল কালাম আজাদ ভোট পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ৫৪ হাজার ১৭১ ভোটে বেসরকারি ভাবে জয়ী হন।

রাজশাহী-৫ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ দারা। ১৩২টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৯১৩ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট। ৩ হাজার ৫১ ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আবদুল ওয়াদুদ দারা।

রাজশাহী-৬ আসনে জয়ী হয়েছেন শাহরিয়ার আলম। ১১৮টি কেন্দ্রে তিনি ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক পেয়েছেন ৭৪ হাজার ২৭৮। ২৪ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন শাহরিয়ার আলম।

রাজশাহী-১ ও রাজশাহী-৬ থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হলেন ওমর ফারুক চৌধুরী ও শাহরিয়ার আলম। রাজশাহী-৩ ও রাজশাহী-৪ আসনে প্রথমবার নৌকা নিয়ে জয়ী হলেন আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ। এছাড়া তৃতীয়বারের জয়ী হয়েছেন রাজশাহী-৫ আসন থেকে আবদুল ওয়াদুদ দারা। স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৪ দল মনোনীত ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেনকে পরাজিত করেন শফিকুর রহমান বাদশা। এই আসনে টানা তিনবারের সংসদ ছিলেন ফজলে হোসেন বাদশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories