• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত, জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

প্রজন্মের আলো / ১৭৬ শেয়ার
Update শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা:
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত অবধি মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস, রাজশাহী-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী-এর উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান।
প্রতিযোগিতায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, এনএসআই, বাংলাদেশ বেতার রাজশাহী, বিসিক, রাজশাহী কলেজ, সরকারি মহিলা কলেজসহ মোট ১৬টি সরকারি প্রতিষ্ঠানের ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলায় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী ও সহকারী কমিশনার (ভূমি), পবা মোহাম্মদ মেহেদী হাসান জুটি, জেলা পুলিশের পক্ষে জেলা সিআইডি পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম মাইনুল ইসলাম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এছাড়াও উপস্থিত দর্শকদের মাঝে মাদকবিরোধী লোগো সম্বলিত টি-শার্ট, মাদকবিরোধী স্লোগানযুক্ত জ্যামিতি বক্স ও কলম বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories