• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

শীতে শ্বাসকষ্ট কমাতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়

প্রজন্মের আলো / ২৯৯ শেয়ার
Update বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

প্রজন্মের আলো ডেস্ক:

শীতের সময়ে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্টের মূল কারণ শ্বাসনালির সংকোচন ও অ্যালার্জেনের কারণে ইরিটেশন। এ কারণে ফুসফুসে প্রয়োজনীয় বাতাস ঢুকতে বাধা পায়। রোগীকে ঘন ঘন নিঃশ্বাস নিতে হয়। ফুসফুসের ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র নালির অনেকগুলো অকার্যকর হয়ে পড়ে। রোগী অক্সিজেনের অভাবে বহু ধরনের শারীরিক জটিলতার মুখোমুখি হয়।

সাধারণভাবে, সর্দি-কাশি হলেও শ্বাসকষ্ট হয়। অনেকের সাইনোসাইটিস হলেও শ্বাসকষ্টের প্রকোপ বাড়ে। সাইনোসাইটিসের ক্ষেত্রে ঠিক ফুসফুস শ্বাসকষ্টের জন্য দায়ী নয়। এ ক্ষেত্রে নাকের ভেতরের গাত্র প্রদাহে আক্রান্ত হয়ে ফুলে যায়, তাই প্রয়োজনীয় বাতাস নাক দিয়ে ফুসফুসে ঢুকতে পারে না।

কিছু অসুখের কারণে শ্বাসকষ্ট হয়। যেমন-পালমোনারি ইডিমা বা ফুসফুসে পানি জমে গেলে, হৃৎপিণ্ডের বাম নিলয়ের কার্যকারিত কমে গেলে, অ্যাজমা বা হাঁপানি থাকলে, ব্রঙ্কাইটিসের কারণে ফুসফুসের ব্রঙ্কিউলের কিছু কিছু অংশ বন্ধ হয়ে গেলে, কোনো কারণে ফুসফুসের ভেতরের ছোট ছোট রক্তনালির অভ্যন্তরের রক্ত জমাট বেঁধে গেলে, ডায়াবেটিসজনিত জটিলতা যেমন ডায়াবেটিস কিটোএসিডোসিস হলে, রক্তে এসিডের মাত্রা বেড়ে গেলে ইত্যাদি।

জ্বরের মতো শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয়। এটি অন্যান্য রোগের লক্ষণ হিসেবে দেখা দেয়। সাধারণত নাক বন্ধভাব, সর্দি, চোখে চুলকানি ও পানি ঝরা, বুকে চাপ চাপ বোধ, কাশি, হাঁচি, দ্রুত শ্বাস-প্রশ্বাস ইত্যাদি উপসর্গ শ্বাসকষ্টের সঙ্গে থাকে।

শ্বাসকষ্ট সাধারণত দুই ধরনের। প্রথমটি হলো অ্যাকিউট বা তীব্র ধরনের, যা খুব অল্প সময়ের মধ্যেই তীব্র শ্বাসকষ্টে রূপান্তরিত হয়। এতে অতি দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। দ্বিতীয়টি ক্রনিক বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, যার তীব্রতা প্রথমে কম থাকে, পরে বাড়তে থাকে।

কেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ে? শীতকালে শ্বাসকষ্ট বাড়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে:

• বাতাসে আর্দ্রতার পরিমাণ এই সময়ে অনেকটা কমে যায়। ফলে বাড়ে ধুলোর পরিমাণ। সেগুলিই ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়ায়।

• বাতাসে ফুলের রেণুও এই সময় প্রচুর পরিমাণে ওড়ে। ফুসফুসে ঢুকে সেগুলিও অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। শ্বাসকষ্ট বাড়ে।

• শীতকালে বায়ুদূষণের পরিমাণও অনেক বেড়ে যায়। এটি শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ।

কী করে এই সমস্যা থেকে বাঁচবেন?

• বা়ড়ির বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বিশেষ করে যাঁদের শ্বাসের সমস্যা রয়েছে, তাঁরা এই সময়ে মাস্ক ব্যবহার করলে এই সমস্যা কিছুটা কমতে পারে।

• তবে শুধু বাড়ির বাইরে নয়, ঘরের ভিতরও পরিষ্কার রাখা উচিত এই সময়ে। না হলে ঘরের ধুলোও শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

• ঘরের ধুলোর মধ্যে বড় অংশই হল শুষ্ক ত্বকের গুঁড়ো। শীতকালে নিয়মিত ময়শ্চারাইজার মাখলে ত্বকের শুষ্কতা কমবে। ফলে ধুলোর পরিমাণও কিছুটা কমবে। শ্বাসকষ্টও বাড়বে না।

• শীতকালে অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁরা যদি শীতে ধূমপান করেন, তাঁদের ফুসফুসের উপর চাপ পড়ে। তাই ধূমপানের অভ্যাস এই সময়ে ছাড়তে হবেই।

শীতে শ্বাসকষ্ট কমাতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়:

• আদা শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশ স্বাভাবিক রাখে। আদা চা বা আদার রস ও মধু মিশিয়ে খান

• সরষের তেল হালকা গরম করে বুকে-পিঠে, গলায় ভালো করে ম্যাসাজ করুন শ্বাসকষ্ট কমে যাবে। ফুসফুস ঠিক মতো কাজ করলেই শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিকভাবে হতে শুরু করে।

• ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে উপকারি ডুমুর। কয়েকটি ডুমুর সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে পানি ও ডুমুর খেয়ে ফেলুন। বাজারে শুকনো ডুমুর কিনতে পাওয়া যায়।

• পেঁয়াজ-রসুন আর বাদ যাবে কেন! সব তরকারিতেই তো আমরা পেঁয়াজ খাচ্ছি, অনেক কিছুতে রসুন। তবে খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলেই বেশি উপকার পাওয়া যায়। শ্বসকষ্ট কমাতে আধা কাপ দুধ ও এক টেবিল চামচ রসুন কুচি ফুটিয়ে ঠাণ্ডা করে পান করুন।

• কড়া এক কাপ কফি পান করলে শ্বাসনালি খুলে যায়। বেশি খারাপ লাগলে দিতে তিন কাপ পর্যন্ত কফি পান করতে পারেন।

• এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ করে মধু মিশিয়ে পান করুন। নিয়মিত এই পানীয় পানে শুধু শ্বাসকষ্ট নয় মেদও কমে।

যেকোনো ধরনের ওষুধ খাওয়া বা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories