অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো আটজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে করোনা ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত আটজনের মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল। বাকি চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
এর মধ্যে তিনজন মারা গেছেন আইসিইউতে। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডে দুজন, একজন করে ২২, ২৯ ও ৩৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।
এদের মধ্যে চারজন প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।