• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

প্রজন্মের আলো / ২৫৯ শেয়ার
Update শুক্রবার, ১১ জুন, ২০২১
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৫ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনা ইউনিটে মারা যান তারা।

তাদের মধ্যে সাতজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ জনের মধ্যে আটজন রাজশাহীর, ছয়জন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের বাসিন্দা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে ছয়জন, ২২ নম্বর ওয়ার্ডে তিনজন, ১ ও ৩ নম্বর ওয়ার্ডে দুইজন করে এবং ১৬ ও ২৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন করোনায়। অন্য আটজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া সাতজনের চারজন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং একজন নাটোরের বাসিন্দা।

এ ছাড়া উপসর্গ নিয়ে যে আটজন মারা গেছেন তার মধ্যে চারজন রাজশাহীর এবং চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ২৫ জন।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন এবং ১০ জুন ১২ জন রামেক হাসপাতালে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories