• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মাদকবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এএসআই

প্রজন্মের আলো / ৩১৮ শেয়ার
Update শুক্রবার, ১১ জুন, ২০২১
চান্দগাঁও থানার এএসআই কাজী সালাউদ্দিন

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের চান্দগাঁওয়ে মাদকবাহী গাড়ির ধাক্কায় চান্দগাঁও থানার এএসআই কাজী সালাউদ্দিন নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) ভোরে মেহেরাজখান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সালাহউদ্দীন লক্ষীপুর সদর থানার কাজী নাদের জামানের ছেলে। ২০১৮ সালে তিনি চান্দগাঁও থানায় যোগদান করেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সালাউদ্দিন মৌলভী পুকুর পাড় থেকে সিঅ্যান্ডবি ও এর আশেপাশের এলাকায় রাতের ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, একটি কালো মাইক্রোবাসে চোলাইমদ পরিবহন করা হচ্ছে। গাড়িটি চট্টগ্রাম শহরের দিকে আসছে। সংবাদের পরিপ্রেক্ষিতে সালাহউদ্দীন ফোর্সসহ ভোর ৪টার দিকে মেহেরাজখান ঘাটা পেট্রোল পাম্পের সামনে গাড়িটিকে থামতে সিগন্যাল দেন।

চালক গাড়িটির গতি কমিয়ে আনলে এএসআই সালাউদ্দিন ও কনস্টেবল মাসুম সামনে যায়। কিন্তু চালক তাদের হত্যার উদ্দেশে পুনরায় গাড়ির গতি বাড়িয়ে সালাহউদ্দীন ও মাসুমকে ধাক্কা দেয়। এতে সালাউদ্দিন ও মাসুম মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মাসুম চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি বলেন, সংবাদ পেয়ে আরেকটি টিম গাড়িটির পিছু নেয়। পরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বোর্ড স্কুল নামক স্থানে গাড়িটি রেখে চালক ও তার সঙ্গীরা পালিয়ে যায়। গাড়িটি তল্লাশি করে ৭৩০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গাড়ির মালিক, জড়িত ড্রাইভার ও অন্যান্য আসামিদের চিহ্নিত করে গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories