• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ধূমপান কেন বাড়ায় করোনা ঝুঁকি

প্রজন্মের আলো / ৩৩৫ শেয়ার
Update শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
সচেতনতা, সাবধানতা এবং সুস্থ জীবনযাপনই পারে করোনা প্রতিরোধ করতে। ছবি: লাইফ ক্লিক সচেতনতা, সাবধানতা এবং সুস্থ জীবনযাপনই পারে করোনা প্রতিরোধ করতে। ছবি: লাইফ ক্লিক

অনলাইন ডেস্ক:

ধূমপান করলেই শুধুমাত্র করোনা ঝুঁকিতে থাকবেন, বিষয়টি এমন নয়। কোভিড সংক্রমণ ধূমপায়ী-অধূমপায়ী সবারই হতে পারে। তবে ধূমপায়ীদের কোভিড সংক্রমণের ঝুঁকি অন্যদের তুলনায় খানিকটা বেশি।

কারণ, ধূমপায়ী ব্যক্তিরা অন্যদের চেয়ে বেশি নাক-মুখ স্পর্শ করে থাকেন। ধূমপান করতে গিয়ে মাস্ক খুলতে হয়। তাই সংক্রমিত হওয়ার সম্ভাবনা যেমন বেশি তেমনি ধূমপায়ীদের কোভিড জটিলতার আশঙ্কাও অধূমপায়ীদের তুলনায় তিন গুণ বেশি। মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, করোনায় ধূমপায়ী রোগীদের মৃত্যুহারও বেশি।

cigaretteযারা ধূমপান করেন তাদের ফুসফুসে যে ছোট ছোট চুলের মতো সিলিয়া থাকে, সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছিল, করোনাভাইরাস সংক্রমণের রিস্ক-ফ্যাক্টর হতে পারে সিগারেট ও তামাকজাত দ্রব্য। কারণ ধূমপানে ফুসফুস দুর্বল হয়। যাদের কো-মর্বিডিটি আছে অন্যান্যদের তুলনায় তাদের যেকোন ধরনের ভাইরাস বা ব্যাকটিরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কম থাকে। শ্বাসনালীটা ঠোঁটের মতোই নরম। সেই শ্বাসনালীর মধ্যে এমন অনেক কোষ থাকে যেগুলো রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলে। ঘন ঘন ধূমপান করার ফলে সেই কোষগুলো পুড়ে যায়। ফলে ওই স্থানের প্রদাহ হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় অনেকাংশে। তাই করোনাকালে  সুস্থ থাকতে ধূমপান না করাই উচিত।

cigaretteকোভিড জটিলতায় ধূমপায়ী রোগীদের মৃত্যুহার বেশি

নিয়মিত যারা ধূমপান করেন তাদের ফুসফুসে যে ছোট ছোট চুলের মতো সিলিয়া থাকে, সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। সিলিয়া মূলত ধুলাবালু, জীবাণু বের করে বা পরিষ্কার করে ফুসফুসকে সুস্থ রাখে। এর নিষ্ক্রিয়তায় জীবাণু ফুসফুসে ঢুকে পড়তে পারে। যার ফলে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মার পাশাপাশি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় অনেক বেশি।

ধূমপানের ফলে ধূমপায়ীর রক্তনালিতে পরিবর্তন আসে। করোনা সংক্রমিত হওয়ার পর বিভিন্ন জটিলতার এটিও একটি অন্যতম কারণ। ধূমপায়ীদের কারণে পরিবার ও আশপাশের মানুষের ক্ষতি হতে পারে। ধূমপায়ীর সংস্পর্শে থাকা অধূমপায়ীও পরোক্ষ ধূমপানের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হোন। তাই অতিমারির এ সময়ে নিজে সুস্থ থাকতে এবং পরিবার ও প্রিয়জনকে নিরাপদ রাখতে আজই ধূমপানকে বর্জন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories