• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৭০ শেয়ার
Update বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সংবাদদাতা:
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এক আলোচনা সভা ও পুষ্টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিক। ​প্রধান অতিথির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই।
আমরা অনেক সময় মনে করি দামী খাবার খেলেই পুষ্টি পাওয়া যায়, যা একটি ভুল ধারণা। আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন শাক-সবজি, ফলমূল এবং সুষম খাবারের মাধ্যমেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। সরকারি এই উদ্যোগ তখনই সফল হবে যখন প্রতিটি ঘরে ঘরে পুষ্টির বার্তা পৌঁছে যাবে।
​সভাপতির বক্তব্যে ডা. খায়রুল আলম বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য শুধু পেট ভরে খাওয়া নয়, বরং সুষম খাবার গ্রহণ করা জরুরি। বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে মানুষ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে। পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সঠিক খাদ্য নির্বাচন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা।
​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি মুজাহিদ খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট অফিসার মো. এমাদুল হক প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা শেষে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর টেবিলে শোভা পায় দেশি ফল ও সবজি যেমন কলা, তরমুজ, বড়বেল, করলা, লাউ, সজিনা, ঝিঙা (তরাই), পটোল, বরবটি ও পাটের শাক। এছাড়াও পুষ্টির চাহিদা মেটাতে ছিল ডিম, মসুর ডাল, আটা, ভুট্টা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য উপাদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories