• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন শিক্ষিত বেকার যুবকরা

প্রজন্মের আলো / ২২৪ শেয়ার
Update সোমবার, ২২ আগস্ট, ২০২২

সুচি:

নওগাঁ জেলায় বরেন্দ্রভুমি অধ্যুষিত সাপাহার উপজেলায় অপ্রচলিত ফসলের সমন্বিত অধিক মূল্যবান বাগান গড়ে তুলেছেন কয়েকজন শিক্ষিত বেকার যুবক। এখান থেকে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার অপার সম্ভাবনার দ্বারপান্তে উপনীত হয়েছেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র সাথে অংশিদারিত্বের ভিত্তিতে স্থানীয় ৫ জন উচ্চ শিক্ষিত বেকার যুবক এই প্রকল্পটি গড়ে তুলেছেন। ”উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত ও প্রযুক্তি সম্প্রসারন” প্রকল্পের আওতায় উপজেলার কুচকুড়ুলিয়া গ্রামে ৯ বিঘা জমি ১৫ বছরের জন্য লীজ গ্রহণ করে এই প্রকল্প গড়ে তুলেছেন।

প্রাথমিক পর্যায়ে পিকেএসএফ প্রকল্প গড়ে তোলার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পের আওতায় ওই জমিতে ৯০০টি কফিগাছ, ৮০টি এ্যাভোকেডর, ১২০টি তাইওয়ানের গ্রীন আম ও ১২৫টি সৌদি খেজুর গাছ রোপন করা হয়েছে। এরই মধ্যে কফি, এ্যাভোকেডর ও তাইওয়ানের আম উৎপাদন শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যে সৌদি খেজুর উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। এই বাগানে পূর্নাঙ্গভাবে উৎপাদন শুরু হলে প্রতি বছর সব খরচ বাদ দিয়ে ৩০ লক্ষ টাকা আয় সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা যুবক হাসান আলী।

বরেন্দ্র অধ্যুষিত এই এলাকায় মুলত প্রধান শষ্য হিসেবে দীর্ঘদিন ধরে ধান উৎপাদিত হয়ে আসছিল। বর্তমানে ধানের পরেই আম প্রধান অর্থকরী ফসল হিসেবে উৎপাদন শুরু হয়েছে। এর পাশাপাশি উচ্চ মূল্যের এসব ফসল উৎপাদনের অপার সম্ভবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার শিক্ষিত বেকার যুবকদের সংগঠিত করে এই উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন দাবীর নির্বাহী পরিচালক আশরাফুননেছা সীমা জানিয়েছেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর অর্থায়নে পাইলটিং প্রকল্প হিসেবে এলাকার ৫ জন যুবকের সাথে অংশিদারিত্বের মাধ্যমে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন পাইলটিং আকারে গৃহিত এই প্রকল্পটি সফল হলে জেলায় একই কর্মসূচীর আওতায় আরও বিপুলসংখ্যক বেকার যুবকদের সমন্বয়ে ব্যপকভাবে এ ধরনের প্রকল্প হাতে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্ত্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories