• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

কুষ্টিয়ায় স্তন ক্যান্সার সচেতনতায় র‌্যালী,আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৬৯ শেয়ার
Update সোমবার, ১০ অক্টোবর, ২০২২

তাহেরা এনায়েত করিম:
অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস। যার মধ্যে ১০ অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। ‘স্কিনিং করি জীবন বাঁচায়’ এই শ্লোগানক সামনে রেখে গতকাল সকালে কুষ্টিয়ায় ডা: তোফাজ্জেল হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা: লিজা নার্সিং উন্সটিটিউট, ডা: লিজা-ডা: রতন ম্যাটস, রোটারী ক্লাব ও সাফ‘র আয়োজনে রেলী ও লিফলেট বিতরণ পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডা: আসমা জাহান লিজা‘র সভাপতিত্বে সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি- স্বাধীনতা চিকিৎসা পরিষদ‘র সভাপতি- বিএমএ‘র সাধারণ সম্পাদক ডা: এ এফ এম আমিনুল হক রতন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা: আশরাফুল হক দারা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা: লিজা নাসিং ইন্সটিটিউট‘র প্রিন্সিপাল মোছা: আসমা খাতুন, বাংলাদেশ ভারত মৈত্রী পরিষদ‘র সাধারণ সম্পাদক শ্রী নিতাই কুন্ডু, রোটারিয়ান সৈয়দা হাবীবা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক আব্দুল করিম, সমাজসেবক আক্তারী সুলতানা, হাসিনা রহমান, শাহিদা পারভীন, টুসি, বিউটি, ইনসেপ্টার এরিয়া ম্যানেজার ইব্রাহিম আলী ও কাউন্সিলর বনি প্রমুখ। বক্তাগণ বলেন, “যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়” মা বোনদের ভিতরে সচেতনতা জাগ্রত করাতে হবে, পাশাপাশি পুরুষদেরও মহিলাদের বোঝাতে হবে। নিজের স্তন নিজেই পরিক্ষা করা যায়। সন্দেহ হলে স্কিনিং করতে হবে। সন্তান ভূমিষ্ট হয় জরায়ু পথ দিয়ে আর ভূমিষ্ট হওয়ার পর প্রথম আদর্শ খাদ্য মায়ের শাল দুধ আর এই দুই জায়গাই মহিলারা ক্যান্সারে আক্রান্ত হয় বেশী। সন্তানকে বুক দুধ ঠিকমত খাওয়াতে হবে। স্তনে টিউমার বা চাকাচাকা দেখা দিলেই ক্যান্সার মনে করা যাবে না। স্তন ক্যান্সারের ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টরগুলো জানতে হবে। প্রতিরোধ্য বিষয়গুলো মানতে হবে। ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও জীবনযাত্রা বা লাইফ স্ট্যাইল পরিবর্তনের মাধ্যমে আমরা যেকোন ক্যান্সার প্রতিরোধ করতে পারি, সর্বপরি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে স্তন ক্যান্সার নিরাময়যোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories