• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রধান শিক্ষককে পেটানো সেই দপ্তরি আটক

প্রজন্মের আলো / ২৪৭ শেয়ার
Update শনিবার, ২৯ মে, ২০২১
ছবি সংগৃহীত

প্রজন্মের আলো ডেস্ক:

শ্রেণীকক্ষ খুলে পরিষ্কার করতে বলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পেটানো দপ্তরি রাকিবকে আটক করা হয়েছে।

শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনসুর আলম বলেন, এ ঘটনা জানার পর অপরাধীকে দ্রুত আটকের নির্দেশ দেয়া হয়। রাতে সেই দপ্তরি কাম প্রহরীকে আটক করেছে পুলিশ। রাকিব অস্থায়ী ভিত্তিতে কাজ করতো। তাকে কর্মস্থল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু ঘটনাটি দিবালোকে ঘটানো হয়েছে, তাই এ বিষয়ে তদন্ত করার প্রয়োজন নেই। অপরাধী বর্তমানে পুলিশের কাছে বন্দি রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা খানম স্কুলে ডাকেন দপ্তরি রাকিবকে। রাকিবকে ডেকে তিনি শ্রেণীকক্ষ পরিষ্কার করতে বলেন। কিন্তু রাকিব সরাসরি ক্লাসরুম পরিষ্কার করতে অপারগতার কথা জানান। বন্ধে কোনোরকম কাজ করতে পারবে না বলে উত্তর দেন তিনি। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষক নিলুফার মাথায় ঘুষি মেরে বসেন রাকিব। এসময় রাকিবের ভাই এসে প্রধান শিক্ষককে গালাগালি করেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম সাংবাদিকদের বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিতকারী দপ্তরী রাকিব খানকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories