• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

হিটস্ট্রোক হলে যা করবেন

প্রজন্মের আলো / ৪১৯ শেয়ার
Update বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

অনলাইন ডেস্ক:

এই দাবদাহে হতে পারে হিটস্ট্রোক। যা ডেকে আনতে পারে অনেক বড় বিপদ। দ্রুত চিকিৎসা না নিলে জীবননাশের ঝুঁকিও থাকে।

হিটস্ট্রোক হলে রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন। অজ্ঞান হওয়ার আগে মাথা দপদপ, মাথা ঘোরা, মাথা হালকা অনুভব করা, পেশির দুর্বলতা কিংবা পেশির ব্যথার মতো কিছু উপসর্গও দেখা দিতে পারে। কেউ কেউ অনুভব করেন, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। খিঁচুনি, ঘন ঘন শ্বাসপ্রশ্বাস, বমিভাব কিংবা বমিও হতে পারে। রোগী অসংলগ্ন আচরণও করতে পারেন।

প্রাথমিক চিকিৎসা
গরমে এমন উপসর্গ দেখা দিলে পর্যাপ্ত ছায়া ও হাওয়ার ব্যবস্থা রয়েছে, এমন জায়গায় বিশ্রাম নিতে হবে। ঠাণ্ডা পানিতে ডুবে থাকতে পারলে সবচেয়ে ভালো। তবে তেমন সুযোগ অনেক ক্ষেত্রেই থাকে না। এমন ক্ষেত্রে ঠাণ্ডা পানিতে গোসল করা যেতে পারে। সেটাও সম্ভব না হলেও শরীরে ভেজা কাপড় ধরে রাখতে হবে। পানি ছিটিয়ে বা স্প্রে করে নেয়ার সুযোগ থাকলে সেটিও করতে পারেন। যেভাবেই হোক মাথা, ঘাড়, বগল ও কুঁচকি ভেজানো জরুরি। এসব স্থানে বরফ ধরতে পারলে খুবই ভালো হয়।

গা থেকে অতিরিক্ত কাপড়চোপড় সরিয়ে দিন। যে কাপড়টা পরনে থাকছে, সেটি ভিজিয়ে নিতে পারেন।

এছাড়া রোগীকে ঠাণ্ডা পানি খাওয়াতে হবে। তবে রোগীর আচরণ অসংলগ্ন হলে, জ্ঞান না থাকলে, খিঁচুনি হলে কিংবা শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক হলে তিনি স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত পানি খাওয়ানো যাবে না। বরং এমন ক্ষেত্রে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়েই তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories