• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

জার্মানিকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

প্রজন্মের আলো / ৩৫৭ শেয়ার
Update বুধবার, ৩০ জুন, ২০২১
ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলো জার্মানি। এতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেন রাহিম স্টার্লিং ও হ্যারি কেন। ইউরো চ্যাম্পিয়নশিপে সপ্তম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

ওয়েম্বলিতে ম্যাচটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সে প্রত্যাশা পূরণ হল কই। প্রথমার্ধে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কেউ। যেন এবারের টুর্নামেন্টের অন্যতম ম্যাড়মেড়ে ম্যাচ উপহার দিল ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি।

৩০তম মিনিটে ডান দিক থেকে দূরের পোস্টে দারুণ ক্রস বাড়িয়েছিলেন কিমিখ। কিন্তু জায়গামতো পৌঁছাতেই পারেননি রবিন গোজেন্স। দুই মিনিট পর সতীর্থের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি টিমো ভেরনার। ​সময়মতো এগিয়ে গিয়ে রুখে দেন জর্ডান পিকফোর্ড।

এর আগে ১৬ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ২৫ গজ থেকে নেয়া শট ঠেকিয়ে দেন জার্মানির গোলকিপার মানুয়েল নয়্যার। পরের মিনিটে হ্যারি ম্যাগুয়ারের হেডও ফিরিয়ে দেন নয়্যার।

প্রথমার্ধের শেষ মুহূর্তে মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে আক্রমণে ওঠেন রাহিম স্টার্লিং। ডি-বক্সের মুখে ডিফেন্ডারদের বাধায় পড়ে গেলেও বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো হ্যারি কেইন। তবে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারায় মাত্র ৬ গজ দূরত্ব থেকে সহজ গোল পাওয়া হয়নি ইংল্যান্ডের।

অবশেষে বল জালের দেখা পায় ৭৫ মিনিটে। লুক শর একটা নিচু ক্রস জার্মানির রক্ষণ ভেঙে দেয় ইংল্যান্ড। ছয় গজ দূর থেকে নেওয়া স্টার্লিংয়ের শট এবার আর আটকানোর উপায় ছিল না নয়্যারের।

বিপরীতে ৮১ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন টমাস মুলার। গোলকিপারকে একা পেয়েও তিন ইংলিশ ডিফেন্ডারের সঙ্গে পাল্লা দিয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। বক্সে ঢুকার মুখে নেওয়া তার শট পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে।

৮৬ মিনিটে আবারও গোল হজম করে বসে জার্মানি। বাম প্রান্ত থেকে গ্রিলিশের দারুণ এক ক্রস হেডে দলের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories