• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ সরকারি কলেজে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষে প্রজন্মের মেলার সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ২৩৪ শেয়ার
Update শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
নওগাঁয় পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষে প্রজন্মের মেলার ব্যতিক্রমী উদ্যোগ

তাহেরা এনায়েত করিম:

নওগাঁ সরকারি কলেজে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রতিষ্ঠিত  প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা শনিবার (৩০ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায়  শিক্ষাথীদের নিয়ে বই পড়ার এই কর্মসূচি পালন করা হয়।

জ্ঞানার্জন, মননশীল সামাজিক মূল্যবোধ তৈরিতে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রজন্ম পাঠাগার, বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র। বই পড়ার মাধ্যমে তরুণ প্রজন্মদের কিছুটা সময় হলেও ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রেখে জ্ঞান চর্চার মাধ্যমে দক্স সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সুজন- সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, সোশ্যাল ইনোভেশন টিম নওগাঁর গবেষণা ও মূল্যায়ন সম্পাদক,নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী। তরুণ যুবক সমাজ মোবাইল ফোনে এতটায় আসক্ত হয়েছে যে বাবা-মা সামান্য শাসন করলে বা বকাবকি করলে আত্মহননের পথ বেচে নিচ্ছে। তাই তাদের ব্যাপক কান্সিলিংয়ের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে হবে বলে জানান তিনি।

তিনি  আরও বলেন, আমাদের অবারিত সম্ভাবনাময় জাগ্রত তারুণ্যদের  জ্ঞান ও দক্ষতা আয়ত্ব করাতে বই পড়ার কোন বিকল্প নেই । পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমেই  আমাদের নিজেকে বিকশিত করতে হবে। এজন্য ছাত্র-শিক্ষক সবাইকে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলতে হবে। শিক্ষক নেতা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রতিষ্ঠিত নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনের ছাদে ২০ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৪ ঘটিকায় পরীক্ষামূলক ভাবে প্রায় অর্ধশতাধিক শিক্ষাথীদের নিয়ে বই পড়ার এই কর্মসূচি শুরু করা হয়।

অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী আরও বলেন,বিশ্বের ইতিহাস-ঐহিত্য জানতে হলে পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের আরো পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান যুগের যে চ্যালেঞ্জ সেটি মোকাবিলার জন্য শুধু একটি বিষয়ের উপর জ্ঞান অর্জন করলেই হবে না। পাঠ্য বইয়ের বাইরের অনেক বই পড়ার পাশাপাশি যোগাযোগের দক্ষতাও বাড়াতে হবে। আমাদের শিক্ষার্থীদের অব্যাহতভাবে মোবাইল, কম্পিউটার, ট্যাবলেটের স্ক্রিনে তাকিয়ে থাকা তাদের স্বাস্থ্যের জন্যই ভালো নয়। এগুলো প্রয়োজনে অত্যন্ত সীমিত আকারে ব্যবহার করতে হবে, যেন স্বাস্থ্যের ক্ষতি না হয়। কারণ নতুন প্রজন্মের হাতেই আমাদের আগামীর ভবিষ্যত। জ্ঞান চর্চা একটি জীবনভর প্রক্রিয়া। যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে
ছাত্রছাত্রীদের পাঠ্যবইয়ের বাইরে অনেক বই পড়তে হবে। আমরা নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে ভাল মানুষ তৈরি করতে চাই।

বর্তমানে সপ্তাহে একদিন জেলার বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রজন্ম পাঠাগার,প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের মেলা তরুণদের জ্ঞান চর্চার পাশাপাশি ইয়ুথ লিডারশিপ ট্রেনিং, সাংবাদিকতা, তরুণদের আত্মোন্নয়ন ও শিক্ষামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দভোজ, গরীব ও শ্রমজীবীদের নিয়ে ইফতার মাহফিল ইত্যাদি আয়োজন করে আসছে। এছাড়া রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউ ও প্রজন্ম ফ্রিল্যান্সিং ইন্সটিটিউদের মাধ্যমে পবিত্র কোরআনের হাফেজ, মসজিদের ইমাম,মুয়াজ্জিন,খাদেম , মেধাবী মাদ্রসা শিক্ষার্থী, গরিব বীরমুক্তিযোদ্ধাদের সন্তান, হিজরা- ট্রান্স জেন্ডার, প্রতিবন্ধী, বিভিন্ন অনগ্রসর ব্যক্তি- আদিবাসি,হরিজন,মুচিসহ এতিম অসহায়দের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে। আগ্রহীগণ যোগাযোগ করুন- ০১৭৫৩৭৭৬২৬২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories