• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য

প্রজন্মের আলো / ১৮৯ শেয়ার
Update মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

অনলাইন ডেস্ক:
বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। অথচ এই একই প্রেক্ষাপটে বছর বছর সাশ্রয়ী হচ্ছে তামাকজাত দ্রব্য। ফলে তামাকের ব্যবহার কমছেনা এবং অসংক্রামক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এফসিটিসি’র আর্টিকেল ৬ এ তামাক নিয়ন্ত্রণে উচ্চ হারে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করা সত্ত্বেও কোম্পানিগুলোর নানান মিথ্যাচার ও ছলচাতুরীর কারণে তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধি পাচ্ছেনা। সমস্যা সমাধানে একটি শক্তিশালী করনীতি গ্রহণের পাশাপাশি উচ্চহারে মূল্য ও কর বৃদ্ধির মাধ্যমে তামাকজাত দ্রব্য ভোক্তার ক্রয়সক্ষমতার উর্দ্ধে নিয়ে যাওয়া জরুরি। এর ফলে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপশি সরকারের অতিরিক্ত রাজস্ব আয় হবে। এই অতিরিক্ত রাজস্ব জনগণের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারে ভর্তুকির ক্ষেত্রে ব্যয় করলে স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।
বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র যৌথ আয়োজনে   ৮ মে ২০২৪ (বুধবার) সকাল ১১ টায় ডাব্ল্বিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও বাংলাদেশে তামাক বিরোধী জোটের স্থানীয় সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ক্রয় সক্ষমতা পরিবর্তনের চিত্র’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং ব্যুরো অব ইকোনমিক রিসার্স (বিইআর) যৌথভাবে এই গবেষণা প্রতিবেদনটি প্রস্তুত করে। উক্ত প্রতিবেদনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিপরীতে তামাকজাত দ্রব্য সস্তা হয়ে যাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
গবেষণায় বিগত ৫ বছরে ৫টি অতি প্রয়োজনীয় নিত্যপণ্য (ডিম, আটা, চাল, গুড়া দুধ ও মুরগী)’র বাজার মূল্য পর্বেক্ষণ করে দেখা গেছে যে, উল্লেখিত সময়ের মধ্যে ৬০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫০ শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে। অথচ এই একই সময়ে ৪ টি ভিন্ন মূল্যস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি হয়েছে মাত্র ১৪.৩ শতাংশ থেকে ৪৮ শতাংশ। যা তামাক নিয়ন্ত্রণের জন্য সহায়ক তো নয়ই বরং জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির সাপেক্ষে এই দ্রব্য ভোক্তার কাছে আরো সহজলোভ্য হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডশেন এর প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, বিএনটিটিপি’র প্রকল্প ব্যবস্থাপক হামিদূল ইসলাম হিল্লোল, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্স সেলের (টিসিআরসি) প্রজেক্ট ম্যনেজার ফারহানা জামান লিজা, ডাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন টিপু, বিইআর এর প্রজেক্ট অফিসার ইব্রাহীম খলিল, নাটাবের প্রোগ্রাম অফিসার মো. রবিউস সানি এবং গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মো. বায়তুল হাসান। বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত স্থানীয় সংগঠন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন, রানি’র নির্বাহী পরিচালক ফজলুল হক খান, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি এর নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানা ও সভাপতি খন্দকার ফজিলাতুন নেছা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর চেয়ারম্যান শফিউল আযম, ফান্ডরাইজিং এবং পার্টনারশিপ ম্যানেজার কাজী মর্জিনা, কসমস’র নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালা এবং শিশুদের জন্য মুক্তবায়ু সেবন সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সচিবালয় থেকে উপস্থিত ছিলেন হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য, নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান , সহকারী প্রকল্প কর্মকর্তা ট্রিজা কৃষ্ণা গমেজ এবং নাজমুন নাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories