• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে মা সমাবেশ ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি উদ্বোধন

প্রজন্মের আলো / ১২৬ শেয়ার
Update সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরনে আত্রাই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৮ নভেম্বর সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি মায়েদের উদ্দেশ্যে মেয়েদেরকে বাল্যবিয়ে না দিতে অনুরোধ জানান। পাশাপাশি সন্তানদের সুসন্তান হিসাবে গড়ে তুলতে ধর্মীয় আদর্শে আদর্শায়িত করে সৎ চরিত্রের গুনাবলির মাধ্যমে তাদের মূল্যবোধ ও দায়িত্ববান হিসাবে গড়ে তোলার আহবান জানান। একইসাথে সন্তানেরা সময়মত বিদ্যালয়ে যাতায়াত করছে কি-না এবং মাদকাশক্ত হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে মর্মে উল্লেখ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন, ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।

শিক্ষক তপন কুমার সরকার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক প্রনব কুমার ঘোষ, রুহুল আমীন, অর্জুন কুমার প্রামানিক, আব্দুর রউফ বক্তব্য দেন।পরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় ব্র্যাক ওয়াশ কর্মসূচি নওগাঁ জেলার সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, উপজেলা টেকনিক্যাল অফিসার মাহবুবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার সুজিত কুমার মন্ডল, মাহবুবা তালুকদার, সুইটি সরকার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories