• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন

প্রজন্মের আলো / ১১২ শেয়ার
Update বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

পারভেজ গাদ্দাফী:নওগাঁর আত্রাই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উপজেলা গড়তে চান অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন। তিনি যোগদানের পর থেকে পুলিশের ভেঙ্গেপরা মনোবল বৃদ্ধি ও মানুষের জানমাল রক্ষার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।গত ১৫ সেপ্টেম্বর আত্রাই থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন সাহাবুদ্দীন।

যোগদানের পর সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পুলিশের ভেঙ্গেপড়া মনোবল বৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে, চোরাচালান ও দখলদারিত্ব মুক্ত উপজেলা গড়নে তাঁর উদ্যোগের কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।

জানা য়ায়, মানুষ প্রতিনিয়ত নানান সমস্যা নিয়ে থানায় হাজির হয়ে সন্তোষ্টি মনে ফিরে যাচ্ছেন। তবে মানুষের সমস্যাগুলোর মধ্যে জমিজমা সংক্রান্ত বেশি সমস্যা পরিলক্ষিত হচ্ছে। কথা হয় জমিজমা সংক্রান্ত জটিলতায় ভুক্তভোগী জরিনা বেওয়ার সাথে।

তিনি জানান, অনেক দিন হলো বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশির সাথে ঝামেলা চলছিলো ওসি সেটার সমাধান করে দিলেন। কোন টাকা-পয়সা লাগলো কি-না এমন প্রশ্নের জবাবে জরিনা জানান, টাকা-পয়সা তো লাগলোই না বরং ওসি হামাক চা খাওয়ালো।

মনিয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, থানায় ওসির যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে। তিনি হাঁসিমুখে মানুষের সমস্যার কথা শুনে আইনের মধ্যে থেকে তা সমাধান করে দেওয়ায় তাঁর কার্যক্রমে মানুষ সন্তোষ্টি বোধ করছেন।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ওসি সাহাবুদ্দীন যোগদান করার পর আমাদের সাথে মতবিনিময় করে তাঁর নেওয়া কিছু উদ্যোগের কথা বলেছিলেন। আমরা লক্ষ করছি সেগুলো নিয়ে তিনি কাজ করছেন। এতেকরে মানুষ আইন ভাঙ্গার প্রবণতা থেকে বের হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছেন।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, পুলিশ সুপার কুতুব উদ্দিন স্যারের দিক নির্দেশনায় ৫ আগষ্ট পরবর্তী আত্রাইয়ে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। রাতে পুলিশি টহল ও দিনে কঠোর নজরদারির ফলে আইনশৃঙখলা পরিস্থিতির উন্নতি ঘটছে।

তিনি বলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধির সার্বিক সহায়তায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। মানুষকে আইনেরপ্রতি শ্রদ্ধাশীল করতে এবং তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories