• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাজশাহীতে বাউবি বিএমএড প্রোগ্রাম ২০২৫ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রজন্মের আলো / ২২১ শেয়ার
Update শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আরিফুল ইসলাম:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন-এর অধীনে ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রাম পরিচালিত হয়। এই প্রোগ্রামটি মাদরাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাগত মান উন্নয়নের লক্ষ্যে প্রণীত। এক বছর মেয়াদী প্রোগ্রামটি মাদরাসা শিক্ষার বিভিন্ন বিষয়, শিক্ষণ পদ্ধতি, শিক্ষাবিজ্ঞান এবং শিক্ষাগত নেতৃত্বের উপর গুরুত্বারোপ করে। বাউবির বিএমএড প্রোগ্রাম মাদরাসা শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে।

শনিবার সকাল ১০টায় বাউবি বিএমএড প্রোগ্রাম ২০২৫ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা স্টাডি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। হল রুমটি কানায়কানায় শিক্ষার্থীতে ভরপুর ছিল। শুরুতেই শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: ওয়াহিদুজ্জামান আহমেদ। এরপর সকল শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচছা দেওয়া হয় এবং প্রোগ্রাম শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি স্কুল অব এডুকেশন-এর সহকারী অধ্যাপক সাব্বির হোসেন এবং বিশেষ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: ওয়াহিদুজ্জামান আহমেদ। স্বাগত বক্তব্য দেন পাবনা টিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: সানাউল্লাহ এবং সভাপতিত্ব করেন উক্ত স্টাডি সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন। সকলেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূক বক্তব্য দেন। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য টিউটরগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories