• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ১৩ টি চোরাই গরুসহ দুই গরুচোর গ্রেফতার

প্রজন্মের আলো / ১৬০ শেয়ার
Update রবিবার, ২৩ মার্চ, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩টি চোরাই গরু উদ্ধার ও ২ জন গরুচোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন আত্রাই উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে ছোটন প্রাং (২৭) এবং বগুড়ার কাহালু উপজেলার পিলগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর শাহ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ প্রশাসন ব্যাপক নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চুরি যাওয়া গরু উদ্ধারে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার দিঘীরপাড় গ্রামের ছোটনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী,

থানা পুলিশ বগুড়ার কাহালু উপজেলার পিলগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর শাহের বাড়িতে অভিযান চালিয়ে ১৩টি চোরাই গরু উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন জানান,উদ্ধারকৃত গরুগুলো থানা হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের (২৩ মার্চ) রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories