• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় কৃষকদের খাদ্য সামগ্রী, সরবত ও গামছা বিতরণ করেছেন বিএনপি নেতা পলাশ

প্রজন্মের আলো / ৩৬২ শেয়ার
Update রবিবার, ১১ মে, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁ জেলার কৃষকদের খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন, গ্লুকোজ, সরবত, গামছা বিতরণ  করেছেন বিএনপি’র সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বর্ষাইল এলাকায় সহস্রাধিক কৃষকদের মাঝে এ সহায়তা  করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দুর রহমান রকেট, জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান উজ্জল, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, সাবেক জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি মিঠু রহমান, ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিশির, ডাক্তার নয়ন, ছাত্রনেতা সাজু, তান্নাসহ আরও অনেকে।

কৃষকরা জানান, এই গরমে মাঠে কাজ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক সময় রোদে ঘেমে তারা বিশ্রাম নিতে বাধ্য হন।  বিএনপি নেতা পলাশের এ সহায়তার ফলে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন এবং তাদের জন্য তা অনেক উপকারি হয়েছে।

এ বিষয়ে বিএনপির সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি। তারা আমাদের অনুপ্রেরণা, এবং তাদের শ্রম ও ঘামে কৃষিতে এসেছে সমৃদ্ধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসা ছিল কৃষকদের জন্য, আমরা তার আদর্শের সৈনিক।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নওগাঁ জেলার জনজীবনে তীব্র তাপপ্রবাহের কারণে জনসাধারণের মধ্যে এক ধরণের স্থবিরতা নেমে এসেছে।  তাপমাত্র  ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠামানা করছে। আবহাওয়া দফতর সতর্ক করেছে, আগামী ১৬ মে পর্যন্ত তাপদাহ অব্যাহত থাকতে পারে, এবং তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories